Author: amarsylhet

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।সকালে নির্ধারিত সময়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত ঈদের জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ঈদের নামাজে ইমামতি করেন পীর সাহেব উজান্ডি হিসেবে পরিচিত আব্দুল মাওফিক চৌধুরী। খুতবায় তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কিছু পরিবার প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও…

Read More

আমারসিলেট ধর্ম ডেস্ক: পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ, মুসলিম উম্মাহর কাছে যা “জুমাতুল বিদা” নামে পরিচিত। এই দিনটি রমজানের বিদায়ী জুম’আ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। আর এ উপলক্ষে সারা দেশের সাথে শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ লামুয়া জামে মসজিদেও মহিমান্বিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।রমজান মাস জুড়ে রহমত, মাগফিরাত ও নাজাতের যে ধারাবাহিকতা চলে, তারই এক আবেগঘন মুহূর্ত হচ্ছে জুমাতুল বিদা। এদিনে মুসল্লিরা বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।ইসলামে জুমার দিন এমনিতেই অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে জুমার দিনের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে বিশেষভাবে উল্লেখ রয়েছে। আর রমজানের…

Read More

আমারসিলেট ডেস্ক: শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কৃতি সন্তান, সমাজসেবা, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য সাদিয়া আক্তার (ঈশা) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে দুটি স্বনামধন্য সম্মানে ভূষিত হয়েছেন। তিনি অর্জন করেছেন গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এবং ওমেন্স এন্ড ইন্ডিপেনডেন্স অ্যাওয়ার্ড-২০২৬। এই সম্মাননা দুটি স্টার বাংলাদেশ মিডিয়া অর্গানাইজেশন ও গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত হয়েছে। এতদূর পর্যন্ত সাদিয়া আক্তার সরকারি ও বেসরকারি সংস্থা থেকে উপজেলা ও বিভাগ পর্যায়ে প্রায় ৯টিরও অধিক সম্মাননা, সনদ, খেতাব ও ক্রেস্ট অর্জন করেছেন। তিনি লেখক ও সুফি এম এস জামান ইয়ামেনী এর কন্যা। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর আদি ও স্থায়ী নিবাস কমলগঞ্জ উপজেলার ৩ নং…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ (শুক্রবার)।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ চালালেও কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন এবং শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ একই সিদ্ধান্ত ঘোষণা করেছে।এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি…

Read More

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নারী আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামের বাসিন্দা এবং জমির উদ্দিনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ হঠাৎ ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালক, আজিজুন নেছা ও তাঁর স্বামী গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের ভানু গাছ রোডস্থ রিজিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক যায়যায়দিনের শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা মো. একরামুল কবীর, জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং আমার সিলেট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোহাম্মদ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন মুসল্লিরা। তবে এখন পর্যন্ত (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) কোথাও আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা পাওয়া যায়নি।সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো আজ সন্ধ্যায় আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে, নির্ভরযোগ্য সাক্ষ্যের ভিত্তিতেই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ বছর চাঁদের অবস্থান এমন যে মঙ্গলবার সন্ধ্যায় তা দেখা বেশ কঠিন হতে পারে। ফলে অনেকেই ধারণা করছেন, রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে এবং সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ।তবে কিছু অনানুষ্ঠানিক…

Read More

ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: সুনামগঞ্জ রাজনীতির পরিচিত ও বিশ্বাসযোগ্য মুখ নজরুল ইসলাম–কে এবার ছাতকবাসী দেখতে চায় উপজেলা পরিষদ প্রশাসকের দায়িত্বে। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দলীয় রাজনীতি, সংগঠন পরিচালনা এবং জনসেবার মাঠে তাঁর নিরলস পথচলাই তাঁকে ছাতকের রাজনীতিতে পরিণত করেছে এক নির্ভরতার প্রতীকে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন—সময় এসেছে এই আস্থার জায়গাটিকে দায়িত্বের স্বীকৃতিতে রূপ দেওয়ার। বহু বছরের রাজনৈতিক দায়িত্ব ওসংগঠনশীলতার প্রমাণ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তিনি বহুদিন ধরে দায়িত্বরত র‌য়ে‌ছেন। পাশাপাশি ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতেও তাঁর নেতৃত্ব সুপরিচিত। এর আগে তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সহ–দপ্তর সম্পাদক এবং ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এশিয়ার অন্যতম বৃহৎ ট্যাক্স আইনজীবীদের সংগঠন ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন-এর ২০২৬-২০২৭ বর্ষের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন।তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোঃ নুরুল আলম সিদ্দিকীর সুযোগ্য পুত্র। তার এ মনোনয়নে শ্রীমঙ্গলবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।আইন পেশায় ইতোমধ্যে দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখা এডভোকেট নুরুল ইসলাম সুজনের এই অর্জনকে শ্রীমঙ্গলের জন্য একটি গৌরবজনক সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।শুভেচ্ছা বার্তায় তারা বলেন, আইন পেশার পাশাপাশি সংগঠনের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আরও সফলতা অর্জন করবেন…

Read More

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে মাসব্যাপী “সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান” শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।সোমবার (১৬ মার্চ) দুপুরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। উদ্বোধন উপলক্ষে তার নেতৃত্বে পৌরশহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য পরিচ্ছন্নতা র‌্যালি অনুষ্ঠিত হয়।র‌্যালি শেষে সংসদ সদস্য মিঠু পৌরশহরের একটি নালা থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি সকলকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‌্যালিতে অংশ নেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী,পৌর…

Read More