Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, গোলাগুলিতে আহত ২৫
    সর্বশেষ

    ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, গোলাগুলিতে আহত ২৫

    amarsylhetBy amarsylhetMarch 24, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের অনেকের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে। পুলিশের অভিযানে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।
    সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় শেখ বংশের নেতৃত্বে মাহবুবুর রহমান শেখ ও ইসরাইল শেখ এবং মোল্যা বংশের নেতৃত্বে খায়রুল মোল্যা রয়েছেন। ঈদের দিন মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা রাতের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে রূপ নেয়।
    সংঘর্ষে মোল্যা বংশের মাহাবুর মোল্যা (৪০), রমজান মোল্যা (৫৫), মিন্টু মোল্যা (৫২), নাহিদ মোল্যা (২১), টুটুল মোল্যা (৩০), শাহীদুল মোল্যা (৪৮), রাজা মোল্যা (৫০), বাঁধন মোল্যা (২৬), তামিম মোল্যা (১৯), সুমন মোল্যা (২৮) এবং শেখ বংশের আজানুর শেখ (১৮) সহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, “কালিয়ায় সংঘর্ষের ঘটনায় আহতদের শরীরে ছররা গুলির অংশ পাওয়া গেছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি, বর্তমানে প্রত্যেকেই আশঙ্কামুক্ত রয়েছেন।”
    নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগে জড়িত ১৪ জনকে আটক করা হয়েছে; পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    September 21, 2026

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    September 21, 2026

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে নারীর হাত থেকে মোবাইল নিয়ে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    By amarsylhetSeptember 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.