Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, হুমকির মুখে কৃষি ও মৎস্যসম্পদ

    November 18, 2026

    রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলা: সিএনজিচালক মোছব্বির হত্যায় ৬ জনের যাবজ্জীবন

    November 18, 2026

    নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 18
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতকে বি‌ভিন্ন মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
    Uncategorized

    ছাতকে বি‌ভিন্ন মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

    amarsylhetBy amarsylhetJanuary 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক,সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: ছাতক উপজেলায় নাশকতা ও রাজনৈতিক সহিংসতাসহ একাধিক মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–০২’ অব্যাহত রয়েছে।
    এরই ধারাবাহিকতায় পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় জন নেতা–সমর্থককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

    গত শুক্রবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
    গত শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, “গ্রেপ্তার ছয় জনের মধ্যে দুজন নাশকতা মামলার আসামি, বাকী চারজন বিভিন্ন মামলার পলাতক ছিলেন। অভিযান চলমান আছে, অপরাধীদের কেউই ছাড় পাবে না।”

    গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—জুমেন আহমদ ওরফে জুমেন মামুন (৩৪), জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সিরাজুল ইসলাম (৫২), একই ইউনিয়নের একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি হিসেবে পরিচিত। লাহিন (২৫), নোয়ারাই ইউনিয়নের চড়ভাড়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
    কয়েছ মিয়া, জুড়াপানি গ্রামের মৃত আজমান আলীর ছেলে। লায়েক আহমদ (২৪), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর গ্রামের সুন্দর আলীর ছেলে।হিমাংশু, সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে।

    পুলিশ সূত্র জানায়, তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টানা অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।

    স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এ গ্রেপ্তার অভিযান। পুলিশ বলছে, এলাকায় আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পূর্বের সহিংসতার ঘটনার বিচার কার্যক্রম এগিয়ে নিতে অভিযান অব্যাহত থাকবে।

    পরে গত শনিবার দুপুরে থানা থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে সকলকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি দুলাল ও সম্পাদক মিছির আলী জয়ী

    November 16, 2026

    শ্রীমঙ্গলে বিএনপির শোভাযাত্রা, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

    November 9, 2026

    ​বাবার বাড়ির মায়া আর ভাইদের গ্রাস: ফরায়েজ বঞ্চিত নারীর অন্তহীন আর্তনাদ ও আমাদের সমাজ

    November 8, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ছাতকে পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, হুমকির মুখে কৃষি ও মৎস্যসম্পদ

    By amarsylhetNovember 18, 20260

    রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলা: সিএনজিচালক মোছব্বির হত্যায় ৬ জনের যাবজ্জীবন

    By amarsylhetNovember 18, 20260
    বাংলাদেশ

    নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে সিলেটে বিক্ষোভ ও সমাবেশ

    By amarsylhetNovember 17, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.