Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ঝটিকা মিছিলে যোগ দিতে এসে ছাত্রদলের হাতে আটক ২ ছাত্রলীগ কর্মী

    October 26, 2026

    শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪

    October 25, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতরসহ আহত ৫

    October 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » দাখিল পরীক্ষা ২০২৬: শ্রীমঙ্গলে পাসের হারে শীর্ষে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা, একমাত্র জিপিএ-৫ পেয়েছে আহমদুল্লাহ
    মৌলভীবাজার

    দাখিল পরীক্ষা ২০২৬: শ্রীমঙ্গলে পাসের হারে শীর্ষে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা, একমাত্র জিপিএ-৫ পেয়েছে আহমদুল্লাহ

    amarsylhetBy amarsylhetAugust 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৮ জন শিক্ষার্থী (সাধারণ ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে) অংশ নিয়ে ৪১ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ফলে তাদের পাসের হার দাঁড়িয়েছে ৭০.৬৯%।

    ​শুধু পাসের হারেই নয়, পুরো শ্রীমঙ্গল উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র জিপিএ-৫.০০ অর্জন করে উপজেলাজুড়ে সাফল্য ছড়ালো এই প্রতিষ্ঠানটি। একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী হলো সাধারণ বিভাগের আহমদুল্লাহ (রোল: ৩০৭২৫৪)।

    ​উপজেলার প্রধান ৫টি মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান অনুযায়ী পাসের হারের ক্রম:

    ​১. সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৫৮ জন, উত্তীর্ণ ৪১ জন। পাসের হার: ৭০.৬৯% (শ্রীমঙ্গলে একমাত্র জিপিএ-৫)।

    ২. ডোবাগাও বাহারুল উলুম দাখিল মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৫২ জন, উত্তীর্ণ ৩৩ জন। পাসের হার: ৬৩.৪৬%।

    ৩. সিরাজনগর গাউসিয়া জালালিয়া মমতাজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৬৮ জন, উত্তীর্ণ ৪০ জন। পাসের হার: ৫৮.৮২%।

    ৪. শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৯৭ জন, উত্তীর্ণ ৫৩ জন। পাসের হার: ৫৪.৬৪%।

    ৫. গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৭৫ জন, উত্তীর্ণ ৩৫ জন। পাসের হার: ৪৬.৬৭%।

    ​একমাত্র জিপিএ-৫ অর্জন ও শ্রীমঙ্গল উপজেলায় পাসের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। মাদ্রাসার সার্বিক ফলাফল ও গুণগত মানে সন্তোষ প্রকাশ করে গভর্নিং বডি ও শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার প্রকাশ করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ঝটিকা মিছিলে যোগ দিতে এসে ছাত্রদলের হাতে আটক ২ ছাত্রলীগ কর্মী

    October 26, 2026

    শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪

    October 25, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতরসহ আহত ৫

    October 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ঝটিকা মিছিলে যোগ দিতে এসে ছাত্রদলের হাতে আটক ২ ছাত্রলীগ কর্মী

    By amarsylhetOctober 26, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন নিহত, আহত ৪

    By amarsylhetOctober 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতরসহ আহত ৫

    By amarsylhetOctober 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.