Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026

    শ্রীমঙ্গল থানা পুলিশের সাফল্য: ভারতীয় মালামাল ও মাদক কারবারিসহ আটক ৩

    September 8, 2026

    বিদআত নিয়ে যতটা তৎপরতা, শিশু বলাৎকার রোধে ততটা নয় কেন?

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 9
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

    amarsylhetBy amarsylhetAugust 8, 2026Updated:August 8, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুলিশ-সাংবাদিক সমন্বয় জোরদারে গুরুত্ব, যথাসময়ে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

    শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত ৮টায় শ্রীমঙ্গল থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

    মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বিভিন্ন ঘটনার তথ্য আদান-প্রদান এবং সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত যথাসময়ে সরবরাহের ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

    তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের কর্মক্ষেত্র ভিন্ন হলেও জনগণের নিরাপত্তা, সচেতনতা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

    এ সময় সাংবাদিক নেতৃবৃন্দও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কোনো ঘটনা সম্পর্কে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে সাংবাদিকদের পক্ষে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আনিছুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার মিন্টু।

    এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান কাজল, এম. এ. রকিব, আব্দুর রব, আবুজার রহমান বাবলা, শামসুল ইসলাম শামীম, সুভাষ দাস তপন, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, জামাল আহমদ, হারুনুর রশিদ আবদাল, জয়নাল আবেদীন বাদশাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

    মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং জনগণের কাছে দ্রুত ও সঠিক তথ্য পৌঁছে দিতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

    উপজেলাজুড়ে সাংবাদিকদের নিয়ে বৃহত্তর মতবিনিময়ের প্রস্তাব

    এদিকে, ভবিষ্যতে শ্রীমঙ্গর উপজেলার সকল সাংবাদিককে নিয়ে বৃহত্তর পরিসরে একটি মতবিনিময় সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এ ধরনের সভার মাধ্যমে পুলিশ ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে সরাসরি যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হবে বলে মত প্রকাশ করা হয়।

    মতবিনিময় সভার মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হওয়ার পাশাপাশি শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনগণকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানানোর ক্ষেত্রে নতুন একটি সমন্বিত উদ্যোগের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    September 8, 2026

    বিদআত নিয়ে যতটা তৎপরতা, শিশু বলাৎকার রোধে ততটা নয় কেন?

    September 8, 2026

    শ্রীমঙ্গলে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদ নিয়ে কনা-বিল্লাল সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

    September 8, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, নারীসহ আহত ৭

    By amarsylhetSeptember 8, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গল থানা পুলিশের সাফল্য: ভারতীয় মালামাল ও মাদক কারবারিসহ আটক ৩

    By amarsylhetSeptember 8, 20260
    Editor's Picks

    বিদআত নিয়ে যতটা তৎপরতা, শিশু বলাৎকার রোধে ততটা নয় কেন?

    By amarsylhetSeptember 8, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.