Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সময়ের বিশ্বাসঘাতকতায় হতাশ হয়ো না: খাঁচা সোনার হলেও কুকুর কখনো সিংহ নয়

    October 13, 2026

    উসকানি বা কটূক্তি করলেই জেল ও জরিমানা: মৌলভীবাজারে পুলিশের আলটিমেটাম

    October 13, 2026

    শ্রীমঙ্গল পৌরসভা সম্প্রসারণে বড় পদক্ষেপ: শহর এলাকা সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন জারি

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » উসকানি বা কটূক্তি করলেই জেল ও জরিমানা: মৌলভীবাজারে পুলিশের আলটিমেটাম
    আইন-শৃঙ্খলা

    উসকানি বা কটূক্তি করলেই জেল ও জরিমানা: মৌলভীবাজারে পুলিশের আলটিমেটাম

    amarsylhetBy amarsylhetOctober 13, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার
    আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের ধর্মীয় কটূক্তি, উসকানিমূলক কনটেন্ট শেয়ার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।
    জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিন্দু ধর্মাবলম্বীদের (সনাতন) ধর্মাবলম্বী) প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালে বা যেকোনো সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু, মুসলিমসহ কোনো ধর্ম, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় ব্যক্তিত্ব বা উপাসনালয় নিয়ে কটূক্তি, প্রার্থনার পদ্ধতি, অবমাননাকর বক্তব্য, বিদ্বেষমূলক মন্তব্য, ছবি, ভিডিও কিংবা উসকানিমূলক কনটেন্ট তৈরি, প্রকাশ, প্রচার, শেয়ার বা কমেন্ট করা থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    সাইবার নিরাপত্তা আইন ও কঠোর শাস্তির বার্তা:

    বিজ্ঞপ্তিতে সাইবার সুরক্ষা আইনি ধারার কথা উল্লেখ করে পুলিশ সতর্ক করে দেয়।
    আইন অনুযায়ী—কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, জেনেশুনে বা ছদ্ম পরিচয় ব্যবহার করে নিজের বা অন্য কারও আইডিতে অবৈধভাবে প্রবেশ করে সাইবার স্পেসে এমন কোনো কিছু প্রকাশ বা প্রচার করলে বা করালে, যা ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণা কিংবা জাতিগত বিদ্বেষ ছড়ায় এবং সহিংসতা সৃষ্টি করে, আতঙ্ক বা উদ্বেগ ছড়ায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানি দেয়, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
    বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, এ ধরনের অপরাধের শাস্তি অনধিক ২ (দুই) বছরের কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে।
    পুলিশ প্রশাসনের বিশেষ পরামর্শ:
    জেলা পুলিশ সাইবার জগতে বিশৃঙ্খলা এড়াতে সাধারণ নাগরিকদের কয়েকটি বিশেষ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে:

    • ধর্মীয় বিষয়ে যেকোনো মন্তব্য বা পোস্ট করার পূর্বে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।
    • সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো উসকানিমূলক পোস্ট চোখে পড়লে তাতে লাইক, কমেন্ট বা শেয়ার করে তার প্রচার না বাড়ানো।
    • আপত্তিকর কোনো তথ্য বা পোস্ট নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অবহিত করা।
      “গুজব প্রতিরোধ করুন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে।
    আলটিমেটাম জেল-জরিমানা পুলিশ মৌলভীবাজার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সময়ের বিশ্বাসঘাতকতায় হতাশ হয়ো না: খাঁচা সোনার হলেও কুকুর কখনো সিংহ নয়

    October 13, 2026

    শ্রীমঙ্গল পৌরসভা সম্প্রসারণে বড় পদক্ষেপ: শহর এলাকা সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন জারি

    October 13, 2026

    শ্রীমঙ্গলের ইউএইচএফপিও ডা. সিনথিয়া তাসমিন বদলি, স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত

    October 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সময়ের বিশ্বাসঘাতকতায় হতাশ হয়ো না: খাঁচা সোনার হলেও কুকুর কখনো সিংহ নয়

    By amarsylhetOctober 13, 20260
    আইন-শৃঙ্খলা

    উসকানি বা কটূক্তি করলেই জেল ও জরিমানা: মৌলভীবাজারে পুলিশের আলটিমেটাম

    By amarsylhetOctober 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল পৌরসভা সম্প্রসারণে বড় পদক্ষেপ: শহর এলাকা সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন জারি

    By amarsylhetOctober 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.