Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    September 11, 2026

    মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী

    September 11, 2026

    কাশ্মীরে কাজের প্রলোভনে ছাতকের ৩ যুবক নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, September 12
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী

    amarsylhetBy amarsylhetSeptember 11, 2026No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ছানিপড়া ৩৫ জন রোগীর বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ এবং প্রয়োজন অনুযায়ী চশমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

    বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, “সচেতনতা ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়।”

    তিনি বলেন, একটি নিরাপদ, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার না করার পাশাপাশি মাদক, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তামিম আহমদ। তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ পাঠ করেন মাওলানা জুবায়ের আহমদ। পরে মিরকো ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রবন্ধ পাঠ করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও ছড়াশিল্পী মিনারা আজমী।

    মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম মেহেদী হাসানের পরিচালনায় এবং পরিচালক সাংবাদিক আনহার সমশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি নাদিমুল হক।

    সচেতনতা ও জনকল্যাণে বিভিন্ন বিষয়ে আলোচনা

    অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্র ও সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।

    পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম।

    নিরাপদ প্রাণিজ খাদ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসের উপপরিচালক ডা. আশরাফুল আলম খান।

    কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়া এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন।

    সামাজিক সুরক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ বিষয়ে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান।

    দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।

    নিরাপদ মাছ উৎপাদন, মাছের পুষ্টিগুণ ও জনস্বাস্থ্যে মাছের ভূমিকা নিয়ে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন।

    অপতথ্য, গুজব, ভুয়া ফটোকার্ড, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই এবং ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব তুলে ধরেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল শীল।

    নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহসিন। পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া।

    শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ।

    মাদকবিরোধী সচেতনতা, সাইবার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী প্রসিকিউটর এস এম সোহেব রহমান। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।

    সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও নিরাপদ ব্যাংকিং সেবা, ব্যাংকিং কার্যক্রমে সচেতনতা এবং আর্থিক লেনদেনে সতর্কতার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মৌলভীবাজার জেলা শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কামাল হোসেন। পাশাপাশি ব্যাংকিং সেবার মাধ্যমে জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব নিয়েও তিনি আলোচনা করেন।

    বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

    এ ছাড়া অনুষ্ঠানে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, মিরকো ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) নিলুফা ইয়াছিন, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ খাঁন এবং ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজার শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমদ মম বক্তব্য দেন।

    বক্তারা বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ খাদ্য গ্রহণ, মাদক থেকে দূরে থাকা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

    সম্মাননা প্রদান ও চক্ষু ক্যাম্প

    অনুষ্ঠানে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ, তথ্যবহুল ও তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদানের স্বীকৃতিস্বরূপ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়াকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং সময়ের গুরুত্ব বিবেচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়।

    পরে সভাপতি ও এনডিসি মোহাম্মদ আবিদ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    এর আগে ও পরে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ৩৫ জন ছানিপড়া রোগীর বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ এবং প্রয়োজনীয় রোগীদের চশমা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

    ফাউন্ডেশন মিরকো মৌলভীবাজার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    September 11, 2026

    কাশ্মীরে কাজের প্রলোভনে ছাতকের ৩ যুবক নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ

    September 10, 2026

    জুড়ীতে অর্পিত সম্পত্তি নিয়ে বিরোধ, দখল পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন

    September 10, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    By amarsylhetSeptember 11, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী

    By amarsylhetSeptember 11, 20260
    বাংলাদেশ

    কাশ্মীরে কাজের প্রলোভনে ছাতকের ৩ যুবক নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ

    By amarsylhetSeptember 10, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.