Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

    November 3, 2026

    সাংবাদিকতার পরিচয়ের আড়ালে কার স্বার্থ? “দ্বিতীয় পর্ব”

    November 3, 2026

    ছাতকে পাগনা বড়বিলে অবৈধভাবে মাছ আহরণের প্রস্তুতি, ডিসি-ইউএনওর কাছে অভিযোগ

    November 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 3
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মৌলভীবাজার পুলিশে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: মাসিক সভায় পুরস্কৃত শ্রীমঙ্গল থানা ও চৌকস কর্মকর্তারা
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজার পুলিশে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: মাসিক সভায় পুরস্কৃত শ্রীমঙ্গল থানা ও চৌকস কর্মকর্তারা

    amarsylhetBy amarsylhetOctober 9, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।
    সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
    সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা, জনবান্ধব আচরণ ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, দ্রুত সেবা প্রদান এবং জনগণের আস্থা সুদৃঢ় করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
    আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপ ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সমন্বিত ব্যবস্থা নিতে হবে। এছাড়া গুজব ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়।
    সভা শেষে সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানাকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃতরা হলেন—

    • শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি): সরকার আবদুল্লাহ আল মামুন (শ্রীমঙ্গল থানা)
    • শ্রেষ্ঠ এসআই: ওবায়দুল্লাহ (সদর মডেল থানা)
    • শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা: সার্জেন্ট কমলেশ বিশ্বাস (সদর ট্রাফিক বিভাগ)
    • শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা: এএসআই আবু তালেব (শ্রীমঙ্গল থানা)
      এছাড়াও পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার লাভ করেন—
    • এসআই মো. শামীম উদ্দিন (জুড়ী থানা)— হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারের জন্য।
    • সার্জেন্ট রয়েল দেবনাথ (শ্রীমঙ্গল ট্রাফিক)— দায়িত্ব পালনকালে ছিনতাইকারী গ্রেপ্তার ও মোবাইল উদ্ধারের জন্য।
    • এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম (জেলা গোয়েন্দা শাখা)— দুটি পৃথক মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধারের জন্য।
      সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
    পুলিশে মৌলভীবাজার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

    November 3, 2026

    সাংবাদিকতার পরিচয়ের আড়ালে কার স্বার্থ? “দ্বিতীয় পর্ব”

    November 3, 2026

    ছাতকে পাগনা বড়বিলে অবৈধভাবে মাছ আহরণের প্রস্তুতি, ডিসি-ইউএনওর কাছে অভিযোগ

    November 3, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

    By amarsylhetNovember 3, 20260
    Uncategorized

    সাংবাদিকতার পরিচয়ের আড়ালে কার স্বার্থ? “দ্বিতীয় পর্ব”

    By amarsylhetNovember 3, 20260
    সর্বশেষ

    ছাতকে পাগনা বড়বিলে অবৈধভাবে মাছ আহরণের প্রস্তুতি, ডিসি-ইউএনওর কাছে অভিযোগ

    By amarsylhetNovember 3, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.