Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ​শ্রীমঙ্গলে সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেফতার ১, আদালতে প্রেরণ

    October 1, 2026

    শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

    October 1, 2026

    শ্রীমঙ্গলের হাইল হাওরে অভিযান, সাড়ে ৫ লাখ টাকার জাল ধ্বংস

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 1
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

    amarsylhetBy amarsylhetOctober 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, অসত্য ও যৌন হয়রানিমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই বিষয়ে প্রতিকার চেয়ে তিনি শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    গত ১ অক্টোবর ২০২৬ তারিখে জিডিটি দায়ের করা হয়। অভিযোগে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা উল্লেখ করেন, ‘Md Mujahidul Islam’, ‘মনজু বিজয় চৌধুরী’ এবং ‘Gen Z Sreemangal’ নামের ফেসবুক আইডিগুলো থেকে বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, অশ্লীল ও যৌন হয়রানিমূলক বক্তব্য পোস্ট করা হচ্ছে।

    জিডিতে তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টায় ‘Md Mujahidul Islam’ আইডি, ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ০৭ মিনিটে ‘মনজু বিজয় চৌধুরী’ আইডি এবং একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে ‘Gen Z Sreemangal’ আইডি থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়।

    ডা. সিনথিয়া তাসমিন অভিযোগে উল্লেখ করেন, এসব মিথ্যা ও বানোয়াট পোস্টের কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান, সামাজিক মর্যাদা এবং পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। উক্ত পোস্টগুলোর লিঙ্ক ও স্ক্রিনশটসহ প্রয়োজনীয় ডিজিটাল প্রমাণপত্র সংসংরক্ষণ করে তিনি থানায় জমা দিয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করে ঘটনাটির দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। সাইবার অপরাধে জড়িত আইডিগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্ত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    অপপ্রচারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থানায় জিডি ফেসবুক পোস্ট ফেসবুকে অপপ্রচার মৌলভীবাজার মৌলভীবাজার সংবাদ শ্রীমঙ্গল উপজেলা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রীমঙ্গল থানায় জিডি শ্রীমঙ্গল সংবাদ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স সামাজিক যোগাযোগমাধ্যম সিলেট বিভাগ স্বাস্থ্য কর্মকর্তা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ​শ্রীমঙ্গলে সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেফতার ১, আদালতে প্রেরণ

    October 1, 2026

    শ্রীমঙ্গলের হাইল হাওরে অভিযান, সাড়ে ৫ লাখ টাকার জাল ধ্বংস

    October 1, 2026

    দাড়ি ছিঁড়ে ফেলার হুমকির অভিযোগ, শ্রীমঙ্গলে দোকানে হামলা; আহত ২

    October 1, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    ​শ্রীমঙ্গলে সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেফতার ১, আদালতে প্রেরণ

    By amarsylhetOctober 1, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

    By amarsylhetOctober 1, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের হাইল হাওরে অভিযান, সাড়ে ৫ লাখ টাকার জাল ধ্বংস

    By amarsylhetOctober 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.