Author: amarsylhet

নিজস্ব প্রতিনিধি:;বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৭ জুন ২০২৬ (বুধবার) থেকে শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের প্রথম মাস মহররম। এর মাধ্যমে মুসলিম বিশ্বের নতুন হিজরি বছর ১৪৪৮-এর যাত্রা শুরু হলো। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন ২০২৬ (শুক্রবার) পালিত হবে পবিত্র আশুরা, অর্থাৎ ১০ মহররম। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো পবিত্র মহররম। এটি শুধু নতুন হিজরি বছরের সূচনাই নয়, বরং মুসলিম উম্মাহর জন্য আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে ফিরে আসার এক গুরুত্বপূর্ণ সময়। মহররম ইসলাম ধর্মে সম্মানিত চারটি পবিত্র মাসের অন্যতম, যার মর্যাদা পবিত্র কুরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ‘মহররম’ শব্দের অর্থ…

Read More

হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের জন্য গ্রহণ করা ২ হাজার ৫৩ কোটি টাকার মেগা প্রকল্পে ব্যাপক অনিয়ম, ভুয়া বিল উত্তোলন, সরকারি মালামাল আত্মসাৎ এবং ঠিকাদার-প্রকৌশলী সিন্ডিকেটের মাধ্যমে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশ এবং তদন্তের বিষয় সামনে আসার পর তা ধামাচাপা দিতে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ জুন শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সিলেটে প্রকল্প কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা, প্রকৌশলী এবং ঠিকাদারি…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) সকালে দক্ষিণ লামুয়া জামে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুটিকে একটি কাজের কথা বলে অভিযুক্ত ব্যক্তি নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। শিশুটির পরিবারের সদস্যরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শের জন্য তাকে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার এসআই বাবলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন (৩৮) নামের…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মধ্যরাতে যাত্রীবেশে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা চালকের হাত-পা বেঁধে রাস্তার পাশের পানিতে ফেলে দিয়ে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী সিএনজি চালকের নাম ওয়াহিদ। তিনি রাজনগর উপজেলার মহলাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট সিএনজি স্ট্যান্ড থেকে কয়েকজন ব্যক্তি রাজনগর উপজেলার হলদিপুর যাওয়ার কথা বলে ওয়াহিদের সিএনজি ভাড়া নেয়। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নির্জন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে জিম্মি করে ফেলে। একপর্যায়ে তারা ওয়াহিদের হাত-পা শক্ত করে বেঁধে রাস্তার পাশের পানিতে ফেলে দেয় এবং…

Read More

ফ্যামিলি কার্ড, চিকিৎসা সহায়তা, ক্ষুদ্র জাতিসত্ত্বার অনুদান ও চা-শ্রমিকদের আবাসন বরাদ্দপত্র প্রদান শ্রীমঙ্গল প্রতিনিধি: আগামী ১৭ জুন শ্রীমঙ্গল সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড, আর্থিক অনুদান, বিশেষ সহায়তা ও আবাসন বরাদ্দপত্র বিতরণ করবেন বলে জানা গেছে। এ উপলক্ষে উপজেলার মোট ২৭৫ জন উপকারভোগী বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পাবেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১৫৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে সহায়তা পাবে। সে হিসেবে এই খাতে মোট ৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার সহায়তা প্রদান করা হবে। এছাড়া…

Read More

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১ লাখ ২৬ হাজার শলাকা বিড়ি জব্দ করা হলেও অভিযুক্ত দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন…

Read More

পলাশ চৌধুরী:ঠিক পঞ্চাশ বছর আগের ঘটনা! ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখি ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদ সংলগ্ন একটি খাল খনন কাজে। আমরা সেখানকার এস কে হাসপাতালের বিপরীতে গুদারাঘাট দিয়ে নদীর চরে নেমেছিলাম খাল কাটতে। খাল কাটার কোদাল আমার উচ্চতা প্রায় সমান ছিল বলে, ‘মাটির টুকরি’ এক হাত থেকে আরেক হাতে পৌঁছে দিয়েছি। তখন আমি ময়মনসিংহ মুকুল নিকেতনের ছাত্র। দুর্দান্ত পায়ে নদীর পাড়ে হেঁটে আসছেন জিয়াউর রহমান। আমার স্যাররা বলছেন, “সালাম দাও।” আমরাও সালাম দিলাম। প্রত্যুত্তরে তিনিও আমাদের সালাম গ্রহণ করলেন। তখন তিনি দেশের প্রধান সামরিক আইন প্রশাসক। জেনারেল জিয়া, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, জেড ফোর্সের অধিনায়ক,…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বিকেল প্রায় ৩টার দিকে (২ টা ৫৫মিনিট) ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি সাতগাঁও রেলওয়ে স্টেশনে থেমে যায়। ফলে ট্রেনটির যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ট্রেনটিতে বিদেশগামী যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের গুরুত্বপূর্ণ যাত্রী রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ সময় আটকে থাকায় অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। প্রাথমিকভাবে শ্রীমঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও পরে সাতগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার জেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি জেলার একটি রাজনৈতিক সভায়ও যোগদান করবেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ৩০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ২টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন…

Read More

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর সাগরনাল নালাপাড়া জামে মসজিদে জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও পূর্বের কমিটি দায়িত্ব পালন করে আসছিল। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার (১২ জুন) একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় উত্তর সাগরনাল নালাপাড়ার মৃত বরকত উল্লার ছেলে…

Read More