Author: amarsylhet

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে (০৬ কেজি + ১,৩৪০ পুরিয়া) মোট ০৮ কেজি গাঁজা, ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট (২০০টি লাল ও ১৫০টি সবুজ) এবং নগদ ১৩ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে ০২টি ছোরা, ০১টি সামুরাই এবং ০৪টি চাপাতি জব্দ করা হয়েছে। সবুজবাগ থানা পুলিশ জানায়, গতরাতে ১৪ জুন মধ্য রাতে মিনারা গলি থেকে উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে…

Read More

ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল্লাহ গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, খোয়াই নদীতে গোসল করতে নামার পর প্রবল স্রোতে তিনি ভেসে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও…

Read More

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ১৪ জুন : বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে চলমান দুর্নীতি সংক্রান্ত মামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সহযোগিতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনও করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে। বিভিন্ন সময়ে…

Read More

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে বড়লেখা সীমান্তে এ ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ৫২ বিজিবির একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি…

Read More

শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন নিজস্ব প্রতিবেদকঃ শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্র-২৪০৩)-এর ত্রি-বার্ষিক নির্বাচন গত ১২ জুন ২০২৬ (শুক্রবার) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ১ হাজার ২৫০ জন। নির্বাচনে সভাপতি পদে মোঃ নুরু হোসেন ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী ৩৯০ ভোট লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান মিয়া ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের মোঃ দুলাল মিয়া ২৪৯ ভোট পেয়েছেন। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন— কার্যকরী সদস্য পদে নির্বাচিত…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ মনিরুল ইসলাম। শনিবার (১৩ জুন) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। মোঃ মনিরুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞ এই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Read More

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SfELP) কর্মসূচির আওতায় স্বপ্নসারথিদের জন্য আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) আয়োজিত এ প্রশিক্ষণে মোট ২৯ জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং হাঁস-মুরগি পালনকে লাভজনক ও টেকসই আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কারিমা তাসনিম এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁস ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, খামার ব্যবস্থাপনা…

Read More

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: সংখ্যালঘু সম্প্রদায়ের তথ্যভিত্তিক, নিরাপদ ও সমঅধিকারভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে শ্রীমঙ্গলে প্রেস ব্রিফিং করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা। শনিবার (১৩ জুন) সকালে শ্রীমঙ্গল শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন ও গণভোটে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ সাধারণভাবে শান্তিপূর্ণ হলেও তথ্যপ্রাপ্তি, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও নিরাপদ অংশগ্রহণের ক্ষেত্রে এখনও নানা চ্যালেঞ্জ বিদ্যমান। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি নির্বাচনী পর্যবেক্ষণ কর্মসূচির আওতায় ২৫টি সংসদীয় আসনের ৫০৯টি ভোটকেন্দ্রে ২০০ জন প্রশিক্ষিত পর্যবেক্ষক মোতায়েন করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলেও সংখ্যালঘু ভোটারদের অনেকেই গণভোট সম্পর্কে…

Read More

ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেয় Educational Excellence Support (EESS)-SEDP এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রদর্শন করে। মেলায় শিক্ষার্থীরা কার্বনভিত্তিক প্রযুক্তি, পাইজোইলেকট্রিক প্রযুক্তি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন, বায়োগ্যাস প্ল্যান্টসহ নানা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। মেলায় আগত দর্শনার্থীরা শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল…

Read More

সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যকার দীর্ঘদিনের চলমান বিরোধ অবশেষে নিষ্পত্তি হয়েছে। শুক্রবার (১২ জুন) বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় উভয় পক্ষের মধ্যে বিরোধ নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি. কে. গউছ (এমপি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. নাসের রহমান এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, এমরান আহমেদ চৌধুরী এমপি এবং আব্দুল মালিক এমপি। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ূম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দ এবং…

Read More