নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় দুলাই পীর (রহ:) সাহেবের মাজারসংলগ্ন বাড়ির বাসিন্দা নুরুল হোসেন ডাকনাম মজনু মিয়া (৭০+) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মজনু মিয়া অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণে তাঁর মানসিক ভারসাম্যও কিছুটা বিঘ্নিত হয়েছে। এ ছাড়া তাঁর স্বাভাবিকভাবে চলাফেরা করতে সমস্যা হয়। হাঁটার সময় পা জড়িয়ে আসে এবং চলাচলের জন্য তাঁকে লাঠির সাহায্য নিতে হয়।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজখবর করছেন। নিখোঁজের ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলেও পরিবার সূত্রে জানা গেছে।
কোনো ব্যক্তি তাঁকে কোথাও দেখতে পেলে কিংবা তাঁর সন্ধানসংক্রান্ত কোনো তথ্য জানতে পারলে 01713810740 নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
একজন অসুস্থ ও চলাফেরায় অক্ষমতাসম্পন্ন বয়স্ক মানুষের সন্ধান পেতে স্থানীয় এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। মানবিক বিবেচনায় সংবাদটি বেশি বেশি শেয়ার করে তাঁর সন্ধান পেতে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।
