শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৮ জন শিক্ষার্থী (সাধারণ ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে) অংশ নিয়ে ৪১ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ফলে তাদের পাসের হার দাঁড়িয়েছে ৭০.৬৯%।
শুধু পাসের হারেই নয়, পুরো শ্রীমঙ্গল উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র জিপিএ-৫.০০ অর্জন করে উপজেলাজুড়ে সাফল্য ছড়ালো এই প্রতিষ্ঠানটি। একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী হলো সাধারণ বিভাগের আহমদুল্লাহ (রোল: ৩০৭২৫৪)।
উপজেলার প্রধান ৫টি মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান অনুযায়ী পাসের হারের ক্রম:
১. সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৫৮ জন, উত্তীর্ণ ৪১ জন। পাসের হার: ৭০.৬৯% (শ্রীমঙ্গলে একমাত্র জিপিএ-৫)।
২. ডোবাগাও বাহারুল উলুম দাখিল মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৫২ জন, উত্তীর্ণ ৩৩ জন। পাসের হার: ৬৩.৪৬%।
৩. সিরাজনগর গাউসিয়া জালালিয়া মমতাজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৬৮ জন, উত্তীর্ণ ৪০ জন। পাসের হার: ৫৮.৮২%।
৪. শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৯৭ জন, উত্তীর্ণ ৫৩ জন। পাসের হার: ৫৪.৬৪%।
৫. গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: মোট পরীক্ষার্থী ৭৫ জন, উত্তীর্ণ ৩৫ জন। পাসের হার: ৪৬.৬৭%।
একমাত্র জিপিএ-৫ অর্জন ও শ্রীমঙ্গল উপজেলায় পাসের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। মাদ্রাসার সার্বিক ফলাফল ও গুণগত মানে সন্তোষ প্রকাশ করে গভর্নিং বডি ও শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার প্রকাশ করেছেন।
