Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

    June 27, 2026

    হোটেল শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি

    June 27, 2026

    আগামীকাল ২৮ জুন শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতার অভিযোগে ২ জন আটক
    সর্বশেষ

    এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতার অভিযোগে ২ জন আটক

    amarsylhetBy amarsylhetMay 9, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে।
    পরে এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।
    আটককৃতরা হলেন—বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন। বর্তমানে তাদের শার্শা থানা হেফাজতে রাখা হয়েছে।
    শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান জানান, প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সে বাগআঁচড়া কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল। অহনা ঝিকরগাছার বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
    তার অভিযোগ, প্রধান শিক্ষিকার নির্দেশে একই প্রতিষ্ঠানের আয়া ফাতেমা খাতুন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার পর গোপনে উত্তরপত্র সংশোধনের চেষ্টা করেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন তদন্ত করে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় দু’জনকে আটক করা হয়।
    তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত শেষে এ পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে রাত আড়াইটার দিকে শার্শা থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
    এ ঘটনায় কেন্দ্রের কমিটি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। কেন্দ্র সচিব মোহাম্মদ গাউসুল আজম, হল সুপার মোহাম্মদ শাহিনুর রহমান, সদস্য আব্দুস সালাম ও সদস্য মহেন্দ্রনাথ ধরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আটককৃতদের শনিবার আদালতে পাঠানো হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    হোটেল শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি

    June 27, 2026

    আগামীকাল ২৮ জুন শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

    June 27, 2026

    ভারতে পাচারের পথে যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    June 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

    By amarsylhetJune 27, 20260
    জীবনযাপন

    হোটেল শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি

    By amarsylhetJune 27, 20260
    মৌলভীবাজার

    আগামীকাল ২৮ জুন শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

    By amarsylhetJune 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.