Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জাতীয় ফল কাঁঠাল:শ্রীমঙ্গলের পাহাড়ি অঞ্চলের সম্ভাবনাময় সম্পদ, স্বাস্থ্যের জন্যও জরুরী

    June 27, 2026

    বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

    June 27, 2026

    হোটেল শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ
    মৌলভীবাজার

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

    amarsylhetBy amarsylhetMay 20, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদকঃ শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজি শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ফোন ছিনতাই ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব।

    সংগঠনের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী ও ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মজিদ এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর বিনা উস্কানিতে হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

    নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হয়রানি, হামলা ও বাধা প্রদানের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন অজুহাত ও তালবাহানার সুযোগ নিয়ে আইন ও শৃঙ্খলার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। উপরোক্ত ঘটনায় জড়িত অপরাধীরা যদি আইনের আওতায় না আসে, তবে তা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, রাষ্ট্র ও সমাজের জন্যও মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে।

    বিবৃতিতে তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

    নেতৃবৃন্দ রাজনৈতিক সর্বোচ্চ মহল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পাশাপাশি হামলায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জাতীয় ফল কাঁঠাল:শ্রীমঙ্গলের পাহাড়ি অঞ্চলের সম্ভাবনাময় সম্পদ, স্বাস্থ্যের জন্যও জরুরী

    June 27, 2026

    হোটেল শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি

    June 27, 2026

    আগামীকাল ২৮ জুন শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

    June 27, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    কৃষি

    জাতীয় ফল কাঁঠাল:শ্রীমঙ্গলের পাহাড়ি অঞ্চলের সম্ভাবনাময় সম্পদ, স্বাস্থ্যের জন্যও জরুরী

    By amarsylhetJune 27, 20260
    Uncategorized

    বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

    By amarsylhetJune 27, 20260
    জীবনযাপন

    হোটেল শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি

    By amarsylhetJune 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.