ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার।
নাবিদুর রহমান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা এবং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের ছেলে।
এর আগেও নাবিদুর রহমান বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্ট ও আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরাম ও মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদের বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
সরকারি বৃত্তি পরীক্ষায় এই গৌরবোজ্জ্বল অর্জনের খবরে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দের আমেজ বিরাজ করছে। বিদ্যালয়ের দাতা সদস্য ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মাওলানা সামছুর রহমানসহ সহকারী শিক্ষক-শিক্ষিকারা নাবিদুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
ভবিষ্যতেও নাবিদুর রহমান তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে— এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও বিদ্যালয় পরিবারের।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
