Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

    April 20, 2026

    শ্রীমঙ্গলে শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি

    April 20, 2026

    শ্রীমঙ্গল–মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা: ঐতিহ্য, ভক্তি ও লোকজ উৎসবের মিলনমেলা

    April 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»জৈন্তাপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘বড়দিন’ পালিত
    Uncategorized

    জৈন্তাপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘বড়দিন’ পালিত

    amarsylhetBy amarsylhetDecember 25, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নানা আয়োজন মাধ্যমে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে গির্জায় সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন অতিথি বৃন্দ ও দর্শনার্থীরা। বড়দিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও উপজেলার চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে উৎসবের রঙে লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে করে সাজানো হয়।

    চার্চের প্রধান চাষ্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের নিকট যীশু খৃষ্টের শান্তির বানী প্রচার করতে থাকেন। পরে সম্মিলিত ভাবে সকলে সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে যীশু খৃষ্টের জন্মদিন ও বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

    উপজেলার শুক্রবারী বাজারস্থ চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে দুপুর সাড়ে ১২ টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি চার্চে উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

    বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে। আজ বড়দিন উদযাপন উপলক্ষে মান্যবর জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি। অদূর ভবিষ্যতে জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে সিলেট জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে।

    উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, মাইকেল কুমার শর্মা, এলবার্ট বিশ্বাস, ফিলিমন বিশ্বাস, এডু বিশ্বাস প্রমূখ।

    এছাড়া দুপুর ১২টায় মোকামপুঞ্জিতে খৃষ্টান ধর্মালম্বীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

    শুভ বড়দিন উপলক্ষে জৈন্তাপুর উপজেলার মোট তিনটি চার্চে আনন্দঘন পরিবেশে উপসনার মধ্য দিয়ে খৃষ্টান ধর্মালম্বীরা বড়দিন উদযাপন করেছেন বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    হামের টিকা কার্ড: শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    April 16, 2026

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    April 15, 2026

    আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

    April 13, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,059 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026935 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026817 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

    By amarsylhetApril 20, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি

    By amarsylhetApril 20, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল–মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা: ঐতিহ্য, ভক্তি ও লোকজ উৎসবের মিলনমেলা

    By amarsylhetApril 19, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.