Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল করতে মতবিনিময় সভা

    August 25, 2026

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    August 25, 2026

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    August 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন
    মৌলভীবাজার

    ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

    amarsylhetBy amarsylhetAugust 14, 2026Updated:August 14, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে আধ্যাত্মিক সাধক, মরমি কবি, লেখক ও গবেষক হযরত আল্লামা শাহ ইয়াছিন (রহ.)-এর একমাত্র খলিফা ওলিয়ে কামিল হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এলাকাবাসী, ভক্তবৃন্দ, আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে রামপাশায় হযরত শাহ আজম (রহ.)-এর নিজ বাড়িতে ১৩ আগষ্ট রাত সাড়ে ৯টায় এ তাযকিয়াতী ও রুহানি মাহফিলের আয়োজন করা হয়।

    মাহফিলে সভাপতিত্ব করেন হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য নাতি হযরত মাওলানা কাজী মুহিউচ্ছুন্নাহ আজমী।

    মাহফিলের কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে দালাইলুল খাইরাত, খতমে হিজবুল বাহার, জিকির-আজকার, কাসিদা ও আধ্যাত্মিক সংগীত পরিবেশন, বুজুর্গানে দ্বীনের জীবন ও আদর্শের ওপর আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল।

    মাহফিলে নসিহতমূলক বক্তব্যে আউলিয়ায়ে কেরামের জীবন, আদর্শ ও তাঁদের দেখানো পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, আউলিয়ায়ে কেরামের দেখানো পথ রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহর পথ। তাঁদের ত্যাগ, আমল ও নৈতিক আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, নৈতিকতা ও হেদায়েত প্রতিষ্ঠা সম্ভব।

    বক্তারা আরও বলেন, শুধু আউলিয়ায়ে কেরামের ভক্ত হওয়ার দাবি করলেই হবে না; তাঁদের শিক্ষা ও দ্বীনি আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। নামাজ, পর্দা-পুশিদা, হালাল-হারামের বিধান এবং আল্লাহ তাআলার নির্দেশ ও রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনা করতে হবে। অন্যথায় দুনিয়া ও আখিরাত—উভয় জীবনই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হযরত শাহ আজম (রহ.) হিফজুল কোরআন দরগাহ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ ও হাফিজ রাজু আহমদ।

    এ সময় হযরত শাহ আজম (রহ.)-এর জীবন, কর্ম, আধ্যাত্মিক সাধনা, দ্বীনি খেদমত ও মানবকল্যাণে তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়।

    বক্তারা বলেন, হযরত শাহ আজম (রহ.) ছিলেন দ্বীন, তরিকত, মানবসেবা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবন ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুসরণ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার অনন্য শিক্ষা। নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

    মাহফিলে উপস্থিত ছিলেন মুহাম্মদ আতাউর রহমান, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুহাম্মদ আনোয়ার হোসেন, কমলগঞ্জ পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জলিল, মুহাম্মদ আবদুল গনি, মুহাম্মদ আবু হানিফা, আবদুর রহমান, ডাক্তার বেলাল হোসেন, মুহাম্মদ মহিদ মিয়া, মুহাম্মদ গোলাম নবী, মুহাম্মদ ইযাওয়ার আলী, ৮ নম্বর পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মুহাম্মদ হিফজুর সিজিল, মুহাম্মদ ফজর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ভক্ত ও আশেকানরা।

    মাহফিলের শেষপর্যায়ে হৃদয়স্পর্শী আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য নাতি হযরত শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী। মোনাজাতে হযরত শাহ আজম (রহ.)-এর দরজা বুলন্দি, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি, দেশের সমৃদ্ধি এবং উপস্থিত সকলের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করা হয়।

    দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, আশেকান ও জাকেরানরা অংশগ্রহণ করেন। পরিশেষে আগত মেহমান ও উপস্থিত মুসল্লিদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল করতে মতবিনিময় সভা

    August 25, 2026

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    August 25, 2026

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    August 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল করতে মতবিনিময় সভা

    By amarsylhetAugust 25, 20260
    বাণিজ্য

    পাথারিয়ার পাদদেশে সুবাসের সাম্রাজ্য, বড়লেখার আগর-আতরে বিশ্বজয়ের হাতছানি

    By amarsylhetAugust 25, 20260
    বাংলাদেশ

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    By amarsylhetAugust 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.