Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল নতুন বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন এর দাফন সিলেটে সম্পন্ন

    June 24, 2026

    শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া কিশোরগঞ্জের নিখোঁজ দুই মাদরাসা ছাত্র স্বজনদের কাছে হস্তান্তর

    June 23, 2026

    ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 24
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া কিশোরগঞ্জের নিখোঁজ দুই মাদরাসা ছাত্র স্বজনদের কাছে হস্তান্তর
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া কিশোরগঞ্জের নিখোঁজ দুই মাদরাসা ছাত্র স্বজনদের কাছে হস্তান্তর

    amarsylhetBy amarsylhetJune 23, 2026Updated:June 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল, ২৩ জুন: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা থেকে নিখোঁজ হওয়া দুই মাদরাসা ছাত্রকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

    পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত দুই শিশুকে শ্রীমঙ্গল থানা পুলিশ নিরাপদ হেফাজতে রাখে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সন্ধান শুরু করে। পরে স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

    উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো— জুবাহিদ (মুবারক) (১০), পিতা আনোয়ার হোসেন, মাতা নাজরিন বেগম। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্যম মাসিমপুর গ্রামে। তিনি বাজিতপুরের আলী হোসেন দারুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির (নাজেরানা) শিক্ষার্থী।

    অপর শিক্ষার্থী মোস্তাকিম (৮), পিতা ফালু মিয়া, মাতা আমেনা। তার বাড়ি দক্ষিণ সরারচর গ্রামে। তিনি প্রথম শ্রেণির (কায়দা) শিক্ষার্থী।

    সোমবার (২৩ জুন) ভোর রাত ৪টা ১০ মিনিটে নিখোঁজ দুই শিক্ষার্থীর পিতা, নানা, চাচাসহ স্বজনরা কিশোরগঞ্জের বাজিতপুর থেকে শ্রীমঙ্গল থানায় উপস্থিত হন। পরিচয় যাচাই-বাছাই শেষে অফিসার ইনচার্জের পরামর্শক্রমে ডিউটিরত কর্মকর্তা এএসআই দিদারুল হক আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিশু দুজনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।

    এ সময় দুই শিক্ষার্থীর অভিভাবকরা সন্তানদের সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে উদ্ধার হওয়া শিশু পিতা আনোয়ার হোসেন ও তাদের সাথে আসা লোকজন এএসআই দিদারুল হকের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

    শ্রীমঙ্গল থানা পুলিশের দ্রুত উদ্যোগ ও অনলাইন পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক তৎপরতায় নিখোঁজ দুই শিক্ষার্থী নিরাপদে পরিবারের কাছে ফিরে আসায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল নতুন বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন এর দাফন সিলেটে সম্পন্ন

    June 24, 2026

    শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া কিশোরগঞ্জের নিখোঁজ ২ মাদরাসা ছাত্র থানা হেফাজতে: স্বজনদের সন্ধানের আকুল আবেদন

    June 22, 2026

    সিলেট-সুনামগঞ্জ ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে ময়লার ভাগাড়, বৃষ্টিতে হাঁটু পানিচরম দুর্ভোগে গোবিন্দগঞ্জবাসী

    June 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শ্রীমঙ্গল নতুন বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন এর দাফন সিলেটে সম্পন্ন

    By amarsylhetJune 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া কিশোরগঞ্জের নিখোঁজ দুই মাদরাসা ছাত্র স্বজনদের কাছে হস্তান্তর

    By amarsylhetJune 23, 20260
    Uncategorized

    ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    By amarsylhetJune 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.