Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    August 25, 2026

    কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

    August 25, 2026

    শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

    August 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন
    বাংলাদেশ

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    amarsylhetBy amarsylhetAugust 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত সড়কের পাশে থাকা ৪৩৪টি গাছ নিলামে বিক্রির পর কেটে নেওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে নিলাম প্রক্রিয়া শুরু হলেও চলতি বছরের ১০ আগস্ট গাছগুলো কাটার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

    বন বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক প্রশস্তকরণ কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সড়কের পাশে বন বিভাগের চিহ্নিত ৪৩৪টি গাছ নিলামে তোলা হয়। নিলামে সুনামগঞ্জের আলী ইমাম আল মাহমুদ সুমন ১৩ লাখ ৪০ হাজার টাকায় গাছগুলো কিনে নেন।

    সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান স্বাক্ষরিত কার্যাদেশে উল্লেখ করা হয়েছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থের মধ্যে উপকারভোগীরা পাবেন ৯ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং সরকারি কোষাগারে যাবে ৩ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

    নিলামকৃত গাছের মধ্যে রয়েছে রেইন্টি ১৭৪টি, মেহগনি ১১৪টি, আকাশমনি ২৮টি, শিশু ৪৫টি, জাম ২৬টি, পিটালী ১০টি, অর্জুন ১০টি, ছাতিয়ান ৭টি, জারুল ৬টি, গামার ৬টি, কড়ই ৩টি, চাম্বুল ২টি, বাবলা ১টি ও কদম ২টি।

    বন বিভাগের হিসাব অনুযায়ী, এসব গাছে মোট ৩ হাজার ৫২৯ ঘনফুট কাঠ এবং ২ হাজার ৬৭১ ঘনফুট জ্বালানি কাঠ রয়েছে।

    এদিকে গাছের নিলাম, মূল্য নির্ধারণ, কাঠের পরিমাণ এবং নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা শাখা।

    সংগঠনটির দাবি, গাছগুলোর প্রকৃত বাজারমূল্য, সরকারি মূল্যায়ন এবং নিলামে সর্বোচ্চ ও প্রতিযোগিতামূলক দর নিশ্চিত করা হয়েছে কি না, তা জনসম্মুখে পরিষ্কার করা প্রয়োজন।

    সংগঠনের আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব সুজন তালুকদার বলেন, সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। গাছের প্রজাতি, বয়স, আকার, কাঠের পরিমাণ ও বাজারমূল্য বিবেচনায় যথাযথ মূল্য নির্ধারণ করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

    তারা আরও বলেন, তাহিরপুর-সাচনা সড়কে গাছ কাটার বিষয়ে যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বৃক্ষ কর্তন স্থগিত করেছেন। একইভাবে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ নিলাম ও মূল্যায়নের বিষয়টিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

    তবে ছাতক ফরেস্ট-বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস বলেন, সড়ক প্রশস্তকরণ কাজের জন্য সুষ্ঠু নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলো নিলামে দেওয়া হয়েছে।

    গাছের সংখ্যা, প্রজাতি, কাঠের পরিমাণ, মূল্যায়ন ও নিলামমূল্য নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি নিয়ে জনমনে থাকা সংশয় দূর হবে বলে মনে করছেন স্থানীয়রা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

    August 25, 2026

    শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

    August 25, 2026

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: সেরা ৮ পাঠককে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    August 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

    By amarsylhetAugust 25, 20260
    আইন-শৃঙ্খলা

    কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

    By amarsylhetAugust 25, 20260
    মানববন্ধন ও বিক্ষোভ

    শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

    By amarsylhetAugust 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.