Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ১১ মাস পর নড়েচড়ে বসল পিবিআইশহিদ ইমাম রইস হত্যা মামলায় সরেজমিন তদন্তে নতুন মোড়

    March 3, 2026

    ফলোআপ:লাউয়াছড়ায় উদ্ধার অজ্ঞাত তরুণীর মরদেহ: ১৭ মাসেও মেলেনি পরিচয়

    March 3, 2026

    মৌলভীবাজার জেলা শহরে পচা মাংস বিক্রি: হৃদয় মিট হাউস বন্ধ ঘোষণা

    March 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 4
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»বড়লেখায় হাড়কাঁপানো শীতে গভীর রাতে শীতার্তদের পাশে সহকারি কমিশনার নাঈমা
    Uncategorized

    বড়লেখায় হাড়কাঁপানো শীতে গভীর রাতে শীতার্তদের পাশে সহকারি কমিশনার নাঈমা

    amarsylhetBy amarsylhetJanuary 3, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাড়কাঁপানো শীতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের ফুটপাত, অলিগলি ও বস্তিতে ঘুরে ঘুরে শীতে কষ্টে থাকা মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

    জানা যায়, পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, দুর্গম ও নিম্নআয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক সেই সময় রাতের আঁধারে ছিন্নমূল মানুষের খোঁজে বের হন সহকারি কমিশনার (ভূমি)। শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকা দিনমজুর, ভ্যানচালক, ভিক্ষুক ও বস্ত্রস্বল্প নারী-পুরুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি। অনেক ক্ষেত্রে বস্তিতে গিয়ে ঘুমন্ত মানুষদের ডেকে তুলে শীতবস্ত্র পৌঁছে দেন।

    শীতার্ত মানুষজন জানান, গভীর রাতের নিস্তব্ধতায় হঠাৎ সরকারি কর্মকর্তার উপস্থিতি ও কম্বল পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। মারাত্মক শীতে এমন মানবিক সহযোগিতা পাবেন তা তারা কল্পনাও করেননি।

    স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যেমন সহায়ক হয়েছে, তেমনি জনমনে প্রশাসনের প্রতি আস্থা ও ভালোবাসা বাড়িয়েছে,তীব্র এই শীতে এ ধরনের কার্যক্রম ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গের চালিয়ে যাওয়া জরুরি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ঈপ্সিতার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

    February 26, 2026

    মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন

    February 26, 2026

    বিদেশ পাঠানোর নামে কোটি টাকার ভুয়া ভিসা প্রতারণা

    February 24, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026773 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026244 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ১১ মাস পর নড়েচড়ে বসল পিবিআইশহিদ ইমাম রইস হত্যা মামলায় সরেজমিন তদন্তে নতুন মোড়

    By amarsylhetMarch 3, 20260
    বাংলাদেশ

    ফলোআপ:লাউয়াছড়ায় উদ্ধার অজ্ঞাত তরুণীর মরদেহ: ১৭ মাসেও মেলেনি পরিচয়

    By amarsylhetMarch 3, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজার জেলা শহরে পচা মাংস বিক্রি: হৃদয় মিট হাউস বন্ধ ঘোষণা

    By amarsylhetMarch 3, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.