Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা: শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’

    June 20, 2026

    জুড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

    June 19, 2026

    শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»রাজনীতি»শার্শায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের মতবিনিময়
    রাজনীতি

    শার্শায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের মতবিনিময়

    amarsylhetBy amarsylhetFebruary 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরতে শার্শা ও বেনাপোলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলার নাভারন হক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সীমান্তবর্তী শার্শা ও বেনাপোল এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে সাংবাদিকরা খোলামেলা আলোচনা করেন ও গঠনমূলক পরামর্শ দেন।
    মতবিনিময় সভায় মাওলানা আজিজুর রহমান বলেন, “সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আমাদের দেশে সাংবাদিকরা অবহেলার শিকার। ফলে তারা অর্থনৈতিক সংকটে ভুগছেন। নানা চাপ ও বঞ্চনার মধ্যেও দায়িত্ব পালন করছেন।”
    তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ। প্রায় পাঁচ লক্ষ শার্শাবাসীর উন্নয়ন একার পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিকদের মেধা, পরামর্শ ও সহযোগিতা ছাড়া মানুষের কল্যাণ নিশ্চিত করা যাবে না।”
    তিনি আরও বলেন, দল-মত ও শ্রেণি নির্বিশেষে শার্শার সকল মানুষের মধ্যে সততা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চান তিনি। ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। শার্শাকে প্রতিহিংসা, হয়রানি ও মিথ্যা মামলা মুক্ত করে সকল ধর্ম ও শ্রেণির মানুষের জন্য নিরাপদ জনপদে পরিণত করার অঙ্গীকার করেন।
    পাশাপাশি খাল, বিল ও বাওড় দখলমুক্ত করে খনন ও সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা জানান তিনি।
    স্বাস্থ্য খাতে উন্নয়নের বিষয়ে তিনি বলেন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে ১০০ শয্যার হাসপাতাল এবং বেনাপোলে ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
    বেনাপোল বন্দরকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সোপান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাপনা চালুর আশ্বাস দেন তিনি। এ ক্ষেত্রে সিএন্ডএফ মালিক, পরিবহন মালিক, আমদানি-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ের কথা বলেন। পাশাপাশি বন্দর শ্রমিক ও কর্মজীবীদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন।
    তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক সামাজিক অবস্থান নিশ্চিত করার কথা বলেন।
    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউছুপ আলী, এনসিপির শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদ উদ-দৌলা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল্লাহ কাসেমীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা: শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’

    June 20, 2026

    জুড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

    June 19, 2026

    শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    June 18, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,095 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026979 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    ট্যুরিজম

    প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা: শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’

    By amarsylhetJune 20, 20260
    আইন-শৃঙ্খলা

    জুড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

    By amarsylhetJune 19, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    By amarsylhetJune 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.