আমার সিলেট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে জেলার চারটি আসনে ১৪ জন প্রার্থী এই নির্ধারিত ভোটের হার অর্জনে ব্যর্থ হয়েছেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)
এই আসনে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন—
লাঙল প্রতীক: আহমেদ রিয়াজ উদ্দিন
কাপ-পিরিচ প্রতীক: বেলাল আহমদ
ট্রাক প্রতীক: মো. আব্দুন নূর
মাছ প্রতীক: মো. শরিফুল ইসলাম
মৌলভীবাজার-২ (কুলাউড়া)
এই আসনে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন—
ফুটবল প্রতীক (স্বতন্ত্র): নওয়াব আলী আব্বাছ খান (সাবেক তিনবারের এমপি, জাতীয় পার্টি–কাজী জাফর)
হাতপাখা প্রতীক: আব্দুল কুদ্দুছ
ঘোড়া প্রতীক: এম জিমিউর রহমান চৌধুরী
লাঙল প্রতীক: মো. আব্দুল মালিক
কাঁচি প্রতীক: সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর)
এই আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন—
দেয়াল ঘড়ি প্রতীক: আহমদ বিলাল
কাস্তে প্রতীক: জহর লাল দত্ত
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
এই আসনে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন—
শাপলা কলি প্রতীক: প্রীতম দাশ
লাঙল প্রতীক: মোহাম্মদ জরিফ হোসেন
মই প্রতীক: মো. আবুল হাসান
জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জমান পাভেল জানান, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় ১৪ জন প্রার্থী জামানতের অর্থ ফেরত পাবেন না।
বিশ্লেষণ
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতি ও ভোটের সমীকরণে পিছিয়ে পড়ায় অনেকেই উল্লেখযোগ্য ভোট সংগ্রহ করতে পারেননি। বিশেষ করে নতুন মুখ ও ছোট দলগুলোর প্রার্থীরা ভোটের মাঠে প্রত্যাশিত অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সাংগঠনিক শক্তি, প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ভোটারদের কৌশলগত অবস্থানই জামানত বাজেয়াপ্ত হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি।
