মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পূর্ব কালাপুরে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতা আকল মিয়া (৭০) নিহত হয়েছেন। একই ঘটনায় তার বড় ছেলে শহিদ মিয়া গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর বয়সী ওই ছেলে হঠাৎ উগ্র আচরণ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পিতা আকল মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় শহিদ মিয়াকে উদ্ধার করে সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়। বিস্তারিত ঘটনার সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিস্তারিত আসছে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
