Author: amarsylhet

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২১ ফেব্রুয়ারি (শনিবার) একদিনের সরকারি সফরে মৌলভীবাজারে আসছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।সফরসূচি অনুযায়ী, সকাল প্রায় ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার বাহরমর্দন এলাকায় প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান-এর কবর জিয়ারত করবেন। পরে তিনি শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদরাসা পরিদর্শন করে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।এরপর দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে গিয়ে নিজ দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন।উল্লেখ্য, সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: চাঁদের হাসিতে শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান (রমাদানুল মোবারক)। প্রথম রমদানুল মোবারকের রাতেই ইবাদতের আলোয় আলোকিত হয়ে ওঠে শ্রীমঙ্গল জামে মসজিদ প্রাঙ্গণ। এশার ফরজ নামাজের পূর্ব থেকেই এশার ফরজ ও তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভিড়ে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।এশার নামাজের পূর্ব থেকেই দলে দলে ধর্মপ্রাণ মানুষ মসজিদে আসতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই মসজিদের ভেতর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় অনেকেই বারান্দা, সিঁড়ি ও দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেন। সবার চোখেমুখে ছিল প্রশান্তির ছাপ, হৃদয়ে ছিল আত্মশুদ্ধির দৃঢ় প্রত্যয়। উপস্থিতির মধ্যে…

Read More

আমার সিলেট, জুড়ি প্রতিনিধি,এম এম সামছুল ইসলাম:মৌলভীবাজার-১ আসনটি বড়লেখা ও জুড়ী—এই দুই উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে জুড়ী উপজেলা থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই বিজয়ের মুখ দেখেননি। অবশেষে প্রায় ৫৫ বছর পর প্রথমবারের মতো জুড়ী উপজেলা থেকে একজন প্রার্থী বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দল-মত নির্বিশেষে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পুরো উপজেলা।জানা গেছে, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বাসিন্দা ও তৎকালীন জেলা বিএনপির সহ-সভাপতি আছাদ উদ্দিন আহমদ বটল। তিনি জাতীয় পার্টির প্রার্থী, বড়লেখা উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর…

Read More

আমার সিলেট,ঢাকা, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠের মাধ্যমে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করেছে। সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী (স্টেট মিনিস্টার) রয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা ও নতুন মুখের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভাকে বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।পূর্ণমন্ত্রী (২৫ জন)পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী (অর্থ ও পরিকল্পনা), সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু,…

Read More

সিলেট বিভাগ, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (নিজস্ব সংবাদ):ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করায় নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যেই নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার জন্য ডাক পাঠানো শুরু করেছে। এ তালিকায় বৃহত্তর সিলেট থেকে কয়েকজন জনপ্রতিনিধিও রয়েছে।পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পাওয়াখন্দকার আব্দুল মুক্তাদীর, সিলেট-১ আসন থেকে নির্বাচিত এমপি — তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ডাক দেওয়া হয়েছে। তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরাসরি মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা পাচ্ছেন। আলোচনায় থাকা সম্ভাব্য মন্ত্রী/প্রতিমন্ত্রীসিলেট বিভাগের রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে যে নীচের নেতাদের নাম নতুন মন্ত্রিসভায় রাখা হতে পারে (অফিশিয়াল…

Read More

আমার সিলেট,ঢাকা, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও একাধিক প্রতিমন্ত্রীকে শপথ গ্রহণের জন্য ডাক দিয়েছে। বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নেতৃত্ব দিচ্ছে এবং দলের শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পাওয়া নেতারামির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জাহির উদ্দিন…

Read More

আজ শপথ, বিএনপির সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দল গঠন—খসড়া তালিকায় যুক্ত–বিয়োজনের ইঙ্গিত স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শপথ নিতে যাচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য মন্ত্রিসভার একটি খসড়া তালিকা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্র বলছে, এটি প্রাথমিক তালিকা—চূড়ান্ত ঘোষণার আগে এতে সংযোজন-বিয়োজন হতে পারে।খসড়া তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে ড. খন্দকার মোশাররফের নাম আলোচনায় রয়েছে। স্পিকার পদে অ্যাডভোকেট জয়নুল আবেদীন অথবা নিতাই রায় চৌধুরীর নাম বিবেচনায় আছে।প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তারেক রহমান-এর নাম প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নাম রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমেদ এবং…

Read More

আমার সিলেট ডেস্ক,ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের আর্থিক জ্ঞান সংযুক্ত করে ভবিষ্যৎ-প্রস্তুত তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি কাস্টমাইজড সেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনরা ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এ উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং ইন্ডাস্ট্রির–একাডেমিয়া সহযোগিতা জোরদারে…

Read More

স্টাফ রিপোর্টার: অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” নির্বাচিত হয়েছেন এসকে জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ (ওসি), শ্রীমঙ্গল থানা।আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।এ সময় জানুয়ারি ২০২৬ মাসে জেলার “শ্রেষ্ঠ ওসি” হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন ওসি এসকে জহিরুল ইসলাম মুন্না। একই অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার “শ্রেষ্ঠ এসআই” হিসেবে পুরস্কৃত হন।পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন,…

Read More

দুই উপজেলাবাসীর এক দাবিই— “আমরা তাঁকে মন্ত্রী দেখতে চাই” ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট, যা ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ভোটারদের আস্থা ও সমর্থনের এক স্পষ্ট প্রতিফলন। এলাকায় এখন একটাই আলোচনা— “ছাতক–দোয়ারাবাজারের উন্নয়নের স্বার্থে মিলন ভাইকে মন্ত্রী করা হোক।”তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন।এ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটেও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।…

Read More