Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার ১ হাজার ৫৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’।সোমবার (৯ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী।অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবায় ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।বিতরণ করা প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, ছোলার ডাল ও সেমাইসহ…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে ৭৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মার্চ) শ্রীমঙ্গলের সোনা মিয়া রোডের বকস বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছকির মিয়া। সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর প্রচার সম্পাদক ফয়েজ বকস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি…
আমার সিলেট ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “নাসির উদ্দিন পাটোয়ারী গ্রেপ্তার” শিরোনামে বিভিন্ন পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।দেশের প্রধান কোনো গণমাধ্যমেও তাঁর গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়নি। ফ্যাক্টচেক সূত্রে জানা গেছে, বিষয়টি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য।তবে তাঁর বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আদালতের আইনি প্রক্রিয়া চলমান থাকলেও তাঁর গ্রেপ্তারের কোনো নিশ্চিত তথ্য নেই।সুতরাং “নাসির উদ্দিন পাটোয়ারী গ্রেপ্তার” সংক্রান্ত প্রচারিত খবরটি এখন পর্যন্ত গুজব বা বিভ্রান্তিকর তথ্য বলে প্রতীয়মান হয়েছে।
আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী আহমদ আলী ওরফে সালেহ আহমদের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। দীর্ঘ প্রবাস জীবনের পর নিথর দেহে নিজ জন্মভূমিতে ফিরলেন এই রেমিট্যান্স যোদ্ধা।সোমবার (৯ মার্চ) বাদ আসর বড়লেখা উপজেলার গাজিটেকা শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।সোমবার দুপুরে তাকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুবাই থেকে মরদেহ প্রথমে ঢাকায় আনা হয়। সেখানে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহ সিলেটে এনে বড়লেখার গাজিটেকা…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ ভাবে পাহাড়টিলা কেটে ও কোয়ারী থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জৈন্তাপুর উপজেলার কদমখাল ও ৪নং বাংলা বাজার এলাকায় অবৈধ ভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুইটি ক্রাশার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩রা মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৫৩ ধারায় দুইটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম…
এক নাগরিকের বিস্ফোরক অভিযোগপত্র, চাঁদাবাজি, ঘুষবাণিজ্য ও মালামাল পাচারে শত কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির দাবি ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক ও সিলেট বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগে গত দেড় দশক ধরে চলা দুর্নীতি, ঘুষবাণিজ্য, চাঁদাবাজি ও সরকারি মালামাল আত্মসাতের অভিযোগ সামনে এসেছে। এসব অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরে এক নাগরিক সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।ছাতকের বাসিন্দা সেবুল মিয়া গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিদ্যুৎ সচিব, ডিএফআই এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের কাছে ১৭ পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রের সঙ্গে বিভিন্ন নথি ও পত্রিকার কাটিং সংযুক্ত করা হয়েছে।উদ্ধার হওয়া সরকারি মালামাল ‘উধাও’অভিযোগে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৬ সাল…
শ্রীমঙ্গল প্রতিনিধি: “সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে নবগঠিত ২০২৫–২০২৬ কার্যকরী পরিষদের অভিষেক এবং পবিত্র ১৭ই রমজান উপলক্ষে ঐতিহাসিক বদর দিবস স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ মার্চ) ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হিজরি দ্বিতীয় সালের ১৭ রমজানে মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণকারী এক গুরুত্বপূর্ণ যুদ্ধ…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার লছনা বাজার সংলগ্ন ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের ভান্ডারী আস্তানার বিপরীত পাশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি তেলের দোকান ও পাশের একটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় মো. ধন মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।শনিবার (৭ মার্চ) আসরের নামাজের পর হঠাৎ করে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতা এবং শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে দোকান ও ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডে আহত ধন মিয়া শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে ঘিরে ব্যাপক দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কাদির, নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জিয়া এবং ঠিকাদারসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় ও দুদকের মহাপরিচালকের কার্যালয়ে পৌঁছেছে।অভিযোগে বলা হয়েছে, ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ সদর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার আংশিক এলাকায় বাস্তবায়নাধীন ‘সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট’ কার্যত লুটপাটের প্রকল্পে পরিণত হয়েছে। প্রকল্পে অন্তত ৪০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এস…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান চালায়। এ সময় রোয়েল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে। পরে তার কাছ থেকে ৭০ কেজি ওজনের দুই বস্তা চোরাই রাবার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায়…