Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
পরে জানা গেল শিশুটিরই বাবা; স্বামী–স্ত্রীর বিরোধে উত্তেজিত জনতার হামলা পরে সমাধান! নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ছিনতাইকারী’ সন্দেহে এক প্রবাসীসহ তার থাকা কয়েকজনকে গণপিটুনির ঘটনা ঘটেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে জানা যায়, মারধরের শিকার ব্যক্তি শিশুটিরই বাবা এবং স্বামী–স্ত্রীর পারিবারিক বিরোধ থেকেই পুরো ঘটনার সূত্রপাত।বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে শ্রীমঙ্গল পৌর শহরের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাতের ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা প্রাইভেটকারে করে এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে স্থানীয় একটি হোটেলে খাওয়াদাওয়া করেন। পরে শিশুটিকে…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ইজারাদারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস জরিমানা করেন। ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জের লৌহজং থানার কাজিরপাগলা এলাকার আজিজুল হককে (৫৪) এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে অবৈধ ভাবে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। খবর পেয়ে বালুকাটা বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানাসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। আইন অমান্যকারীদের…
৪৪ হাজার খুচরা বিক্রেতা কর্মহীন হওয়ার আশঙ্কা, ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের দাবি মৌলভীবাজার প্রতিনিধি: সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাতিল বা স্থগিত এবং ২০০৯ সালের সার নীতিমালা পুনর্বহালের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা শহরে আয়োজিত মানববন্ধনে খুচরা সার বিক্রেতারা অভিযোগ করেন, নতুন নীতিমালার মাধ্যমে দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সার সরবরাহ করে আসা খুচরা বিক্রেতাদের কার্যত বাদ দেওয়া হয়েছে। এতে দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা ও তাদের পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে।বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় উপজেলা ও জেলা সার-বীজ…
শ্রীমঙ্গল প্রতিনিধি: অরাজনৈতিক সামাজিক সংগঠন শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘ–এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিমবাগ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য জাহাঙ্গীর হোসেন হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন সরকার, রাজা মিয়া, আমজাদ হোসেন, রেজওয়ান মিয়া, শেখ শাহিন আলম, ইয়াকুব চৌধুরী ও ডা. নুরুল হক চৌধুরীসহ অনেকে।২০১৮ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘ শিক্ষা, শান্তি ও ঐক্যের মূলনীতিতে পরিচালিত একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত সংগঠন। সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ, অসুস্থ দরিদ্রদের আর্থিক সহায়তা, জাতীয় দিবস (বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি) উদযাপন এবং…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে পুলিশের নেতৃত্বে ছিলেন সাব-ইনস্পেক্টর সজীব চৌধুরী।স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ২০২৬ তারিখ রাত ১২.৫০ মিনিটে শ্রীমঙ্গল থানার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের গিয়াস মিয়ার কলোনী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল মিয়া (৪৬) কে আটক করা হয়। তার পিতাঃ মৃত জিতু মিয়া, মাতাঃ সুকেরা বেগম, এবং সাং-খাসগাঁও, ৬ নং আশিদ্রোন ইউপি, শ্রীমঙ্গল।পরিদর্শনকালে তার নিকট থেকে মোট ৪৫ পিচ ইয়াবা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৩,৫০০ টাকা। জব্দকৃত মালামাল থানায় সংরক্ষণ করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীকে নিয়মিত মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।শ্রীমঙ্গল থানার…
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ হত্যার মামলার পলাতক তিন আসামিকে রাজনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার করা হয়েছে মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)। তারা সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টায় চট্টগ্রামের মতিঝর্ণা কলোনি, খুলশি থানার এলাকা থেকে আটক হন।সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এর নির্দেশনায় এবং তদন্ত কর্মকর্তার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এর তত্ত্বাবধানে, রাজনগর থানার অফিসার এসআই অরূপ সরকার, এএসআই মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল মো. মিলাদ আহমদ এবং জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল আহমদ পিপিএম-সহ যৌথ ফোর্স অভিযান পরিচালনা করেন।রাজনগর…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। অভিযানে একটি ট্রাকসহ মোট ১১০ বস্তা জিরা জব্দ করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক-এর শেরপুর পয়েন্ট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে শেরপুর পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপু কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাক (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। পরে তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।ট্রাক তল্লাশীকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার…
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ মাস ধরে ঝুলে থাকা শহিদ ইমাম রইস হত্যা মামলায় অবশেষে দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে। মামলাটি বর্তমানে Police Bureau of Investigation (পিবিআই)–এর তদন্তাধীন রয়েছে। আজ প্রথমবারের মতো ভিকটিমের পরিবার ও স্বজনদের উপস্থিতিতে ঘটনাস্থলে সরেজমিন তদন্ত পরিচালনা করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।ঘটনাস্থলে উত্তেজনা, আসামিপক্ষের মারমুখী আচরণের অভিযোগসরেজমিন তদন্ত চলাকালে একপর্যায়ে আসামিপক্ষের কয়েকজন ব্যক্তি উত্তেজিত ও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তদন্ত কর্মকর্তার সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরিবারের সদস্যরা দাবি করেন, এ ধরনের আচরণ মামলার গুরুত্ব ও সংবেদনশীলতার প্রমাণ বহন করে এবং তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে।“পূর্বের…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা তরুণীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার কয়েক মাস পেরিয়ে গেলেও পুলিশ ভিকটিমের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনে দৃশ্যমান অগ্রগতি জানাতে পারেনি।প্রসঙ্গত নারীর দেহের কাপড়ের পরিচয় ছাড়া তার মুখ মন্ডলের সঠিক চিত্র প্রদান করা সম্ভব হচ্ছে না, তাছাড়া ফিংগারপ্রিন্ট এক্সপার্টরাও মিলাতে পারেনি।পুলিশ ও মামলা সূত্রে আরো জানা যায়,গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ফরেস্ট ক্যাম্পের অন্তর্গত ডলুছড়া এলাকায়, সমতল ভূমি থেকে প্রায় ১০০ ফুট উঁচু টিলার ওপর জঙ্গলের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। ওই নারীর বয়স…
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা শহরের পশ্চিম বাজারে অবস্থিত হৃদয় মিট হাউস নামের একটি মাংসের দোকান পচা খাসির মাংস বিক্রির অভিযোগে বন্ধ ঘোষণা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ ২ মার্চ ২০২৬ ইং তারিখে অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির সময় দোকানটিতে ঝোলানো খাসির মাংসের অস্বাভাবিক রং ও তীব্র দুর্গন্ধ লক্ষ্য করা যায়। কর্তৃপক্ষের দাবি ছিল, মাংসটি আগের দিন জবাই করা হয়েছে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়।ল্যাব পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায়, মাংসটি পচা এবং মানবদেহের জন্য সম্পূর্ণ অনুপযোগী। এরপর জব্দকৃত খাসির মাংস স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।অভিযান…