Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    September 21, 2026

    রোম বিমানবন্দরে পরিবেশমন্ত্রী মিন্টু ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুকে বিএনপি ইতালি শাখার উষ্ণ অভ্যর্থনা

    September 21, 2026

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 21
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » কমলগঞ্জে আজ হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম উরুসে আউলিয়া ও ইছালে ছাওয়াব মাহফিল পালিত হচ্ছে
    Uncategorized

    কমলগঞ্জে আজ হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম উরুসে আউলিয়া ও ইছালে ছাওয়াব মাহফিল পালিত হচ্ছে

    amarsylhetBy amarsylhetAugust 13, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে সুফিসাধক, ওলিয়ে কামিল হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম ওফাত বার্ষিকী (মৃত্যুবার্ষিকী) উপলক্ষে আজ ১৩ আগস্ট (বৃহস্পতিবার) তাঁর নিজ বাড়িস্থিত মাজার শরিফে উরুসে আউলিয়া ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
    ​কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপাশা (আংশিক) গ্রামে নিজ বাড়িস্থিত মাজার প্রাঙ্গণে আজ দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই উরস ও ইছালে ছাওয়াব মাহফিল উদযাপিত হবে।
    ​সংক্ষিপ্ত জীবনী ও ইসলামের খেদমত:
    ​আরিফ বিল্লাহ হযরত শাহ আজম (রহ.) ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের লক্ষ্মীপুর গ্রাম নিবাসী পীরে কামিল, সুফি সাধক ও মরমী কবি হযরত আল্লামা শাহ ইয়াসিন (রহ.)-এর একমাত্র খলিফা। তিনি ১৮৯৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ৩৩ বছর সাংসারিক জীবন অতিবাহিত করার পর ১৯২৯ খ্রিষ্টাব্দে তিনি সংসার ত্যাগ করেন এবং ১৯৭৯ খ্রিষ্টাব্দে ইন্তেকাল পর্যন্ত টানা ৫০ বছর দ্বীনের নানা খেদমতে আত্মনিয়োগ করেন।
    ​তিনি সিলেট বিভাগসহ বিভিন্ন স্থানে প্রচুর সদকায়ে জারিয়ার কাজ সম্পন্ন করেছেন। তৎকালীন সময়ে বন-জঙ্গলে আবৃত ও অপ্রকাশিত অবস্থায় থাকা ঐতিহাসিক গয়গড় খোজার মসজিদটি (১৪৭৬ খ্রিষ্টাব্দে নির্মিত) উদ্ধার করে বন-জঙ্গল পরিষ্কারের মাধ্যমে সাধারণের সালাতের জন্য দৃশ্যমান করেন। এছাড়া মৌলভীবাজারের ত্রৈলোক্য বিজয় গ্রামের পুরাতন মসজিদের মিনার নির্মাণ, নালীহুরী গ্রামের পুরাতন মসজিদের গম্বুজ তৈরি এবং খালিশপুর গ্রামে তরিকায়ে কাদেরিয়া খানকাহ্ ও “গদ্দীবাড়ী” প্রতিষ্ঠা করেন।
    ​পাশাপাশি সরাপুর গ্রামে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ ফাত্তাহ (রহ.)-এর মাজার পাকা ও মক্তব প্রতিষ্ঠা, গোড়াকাল গ্রামে হযরত হাজী রসুল (রহ.)-এর মাজার সংস্কার ও পুকুর খনন, আদমপুর ইউনিয়নের কাঠালকান্দিতে ফুরকানিয়া মক্তব স্থাপন এবং ভানুবিল গ্রামে গভীর জলাশয়ের ওপর দীর্ঘ রাস্তা (যা “হযরত শাহ আজম রহ. রোড” নামে পরিচিত) নির্মাণসহ অসংখ্য জনকল্যাণমূলক ও ধর্মীয় কাজ সম্পন্ন করেন।
    ​দিনব্যাপী কর্মসূচি:
    ​৪৭তম উরূস উপলক্ষে আজ গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—
    ​পবিত্র কুরআন খতম
    ​খতমে খাজেগান ও হিজবুল বাহার খতম
    ​খতমে দালাইলুল খাইরাত
    ​ওয়াজ-নসিহত ও হযরত শাহ আজম (রহ.)-এর জিবনী নিয়ে আলোচনা
    ​জিকির-আজকার, মিলাদ ও খাস দোয়া মাহফিল
    ​উক্ত উরুসে আউলিয়া ও ইছালে ছাওয়াব মাহফিলে হযরত শাহ আজম (রহ.)-এর আশেকান, ভক্তবৃন্দ ও সর্বস্তরের তাওহিদি জনতাকে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।
    ​বিশেষ দ্রষ্টব্য: হযরত শাহ আজম (রহ.)-এর একটি পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ সংকলনের কাজ চলমান রয়েছে। উনার জীবন সম্পর্কিত কোনো জানা তথ্য বা ঐতিহাসিক ঘটনা থাকলে 01725111833 (WhatsApp) নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল থানা পুলিশের সাফল্য: ভারতীয় মালামাল ও মাদক কারবারিসহ আটক ৩

    September 8, 2026

    মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    শ্রীমঙ্গলে ১২৯ প্রাথমিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী

    September 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

    By amarsylhetSeptember 21, 20260
    ট্যুরিজম

    রোম বিমানবন্দরে পরিবেশমন্ত্রী মিন্টু ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুকে বিএনপি ইতালি শাখার উষ্ণ অভ্যর্থনা

    By amarsylhetSeptember 21, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    By amarsylhetSeptember 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.