Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    May 1, 2026

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    May 1, 2026

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 1
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»ছাতকে ভুয়া তালুকদার পরিচয়ে প্রতারণা: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আইন সম্পাদক জুনেদ গ্রেপ্তার
    Uncategorized

    ছাতকে ভুয়া তালুকদার পরিচয়ে প্রতারণা: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আইন সম্পাদক জুনেদ গ্রেপ্তার

    amarsylhetBy amarsylhetDecember 20, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ভুয়া তালুকদার পরিচয় ব্যবহার করে প্রতারণা, ক্ষমতার প্রভাব দেখিয়ে হয়রানি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ছাতক উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক জুনেদ হাসান (৩৪)-কে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফের নেতৃত্বে অভিযান চালিয়ে ছাতক উপজেলার মইনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুনেদ হাসান উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।
    স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, জুনেদ হাসান নিজেকে ‘তালুকদার’ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। ক্ষমতাসীন সরকারের নাম ভাঙিয়ে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে সাধারণ গ্রামবাসীকে চরমভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি তার কথিত দাপট ও আচরণ থেকে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরাও রেহাই পাননি বলে স্থানীয়দের অভিযোগ।

    এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচার চালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    গত শনিবার সকালে পুলিশ তাকে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে চালান করে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
    এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের আশা, এ ঘটনায় ভুয়া পরিচয় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতে এ ধরনের অপকর্ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

    এ ব‌্যাপা‌রে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “আমরা ভুয়া তালুকদার পরিচয় ব্যবহার ও ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচার চালানোর সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।###
    আনোয়ার হো‌সেন

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    April 25, 2026

    শ্রীমঙ্গলে চোরাই মালসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

    April 25, 2026

    সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়: শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব

    April 23, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026874 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    By amarsylhetMay 1, 20260
    মৌলভীবাজার

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    By amarsylhetMay 1, 20260
    আইন-শৃঙ্খলা

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    By amarsylhetMay 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.