Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    May 5, 2026

    মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুল ইসলাম,বিল্লাল হোসেন নৌ পুলিশে বদলি

    May 5, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, চালকের অবস্থা আশঙ্কাজনক

    May 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

    amarsylhetBy amarsylhetApril 13, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম. এ. রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদসহ অন্যান্যরা।
    সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা, ব্যক্তিস্বার্থে প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি এবং স্বাক্ষর জালিয়াতির মতো কর্মকাণ্ডে জড়িত। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে চার গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলেও অজ্ঞাত কারণে প্রশাসন বা সংশ্লিষ্ট মহল থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
    বক্তারা আরও বলেন, এসব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক এহসান বিন মুজাহির। সংবাদ প্রকাশের জের ধরে আলতাফুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন।
    সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধানসম্মত ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। তারা দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক কোনো পদক্ষেপ না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন।
    সমাবেশ থেকে অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
    এদিকে, প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, এম. এ. রকিব, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    May 5, 2026

    বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    May 5, 2026

    মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান

    May 4, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,074 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026903 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    By amarsylhetMay 5, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুল ইসলাম,বিল্লাল হোসেন নৌ পুলিশে বদলি

    By amarsylhetMay 5, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, চালকের অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetMay 5, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.