Author: amarsylhet

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সিলেট ডেস্ক: সাইফুর রহমান মার্কেট-এর বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন তালুকদার (রহ.) আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল ব্যবসায়ী মহল ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মরহুম রুহুল আমিন তালুকদার ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা-এর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন তালুকদারের বড় ভাই। তিনি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে এলাকায় সুপরিচিতি লাভ করেন।বাদ মাগরিব বায়তুল আমান জামে মসজিদ-এ মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।মরহুমের রূহের মাগফিরাত কামনা…

Read More

পীর সাহেব কিবলার আখেরী মোনাজাতে লাখো মুসল্লির ‘আমিন-আমিন’ ধ্বনি; মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতাকে. এম. শামছুল হক আল-মামুন, ফান্দাউক থেকে:ফান্দাউক দরবার শরীফ-এ ২ দিনব্যাপী বার্ষিক কেন্দ্রীয় ইছালে ছাওয়াব মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শতাব্দীপ্রাচীন এই আধ্যাত্মিক মারকাজে মাহফিলের শেষ দিন রোববার বাদ ফজর তালীম-তারবিয়াত, ফাতেহা শরীফ পাঠ, মোরাকাবা, মোশাহিদা, জিকির-আসকার, মিলাদ ও কিয়ামের পর আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।আখেরী মোনাজাতে বর্তমান পীর সাহেব কিবলা আল্লামা মুফতি আলহাজ্ব সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইনী বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, রহমত ও মৃত মুসলমানদের রূহের মাগফিরাত কামনা করে অশ্রুসিক্ত নয়নে…

Read More

আমার সিলেট ডেস্ক,ঢাকা: বাংলাদেশ ও বিনোদন জগতের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া এবং গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু সম্পর্কিত পক্ষপাতমূলক পোস্ট ছড়িয়েছে, কিন্তু তা ভালভাবে যাচাই করা সংবাদের সঙ্গে খাপ খায় না।পরিবর্তে, প্রতিষ্ঠিত গণমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী:নব্বই দশকের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।তার সহশিল্পী ও বন্ধু শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া চেয়েছেন এবং ভক্তদেরকে প্রেম ও সমর্থনের অনুরোধ জানিয়েছেন।পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায় যে তিনি এখনই প্রয়াত নন…

Read More

শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলের কাকিয়ারবাজার সিরাজনগর গ্রামের দরুদ মিয়ার ছেলে, বাকপ্রতিবন্ধী জুয়েল মিয়া (২২) গতকাল রাত ৮টার পর শহরে আসার পর থেকে নিখোঁজ রয়েছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়েল মিয়ার গায়ের রঙ শ্যামলা, এবং তিনি কালো জ্যাকেট ও জিন্স প্যান্ট পরেছিলেন। যেকোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে খুঁজে পান, তাহলে অনুগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করবেন।পরিবারের যোগাযোগ নম্বর: ০১৬৭৪৭৫৪৯১৭পরিবারের অনুরোধ, কেউ খোঁজ পেলে দ্রুত ফোন করার পাশাপাশি এই পোস্টটি শেয়ার করার মাধ্যমে সহায়তা করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে,শ্রীমঙ্গল থানায় একটি নিখোঁজ জিডি করার প্রক্রিয়া চলছে।

Read More

আমার সিলেট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে জেলার চারটি আসনে ১৪ জন প্রার্থী এই নির্ধারিত ভোটের হার অর্জনে ব্যর্থ হয়েছেন। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)এই আসনে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন—লাঙল প্রতীক: আহমেদ রিয়াজ উদ্দিনকাপ-পিরিচ প্রতীক: বেলাল আহমদট্রাক প্রতীক: মো. আব্দুন নূরমাছ প্রতীক: মো. শরিফুল ইসলাম মৌলভীবাজার-২ (কুলাউড়া)এই আসনে…

Read More

আমার সিলেট ডেস্ক: চট্টগ্রামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ঐক্যবদ্ধ সুন্নি জোট। জোটের প্রার্থীরা চট্টগ্রামের তিনটি আসনে বিএনপির বিজয়ী প্রার্থীদের সঙ্গে মূল লড়াইয়ে অংশ নিয়ে জামায়াতকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে আসেন।একটি আসনে জোটের অন্য শরিক বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা প্রতীক) ভোটারদের মধ্যে ভালো সাড়া পেয়েছেন। চট্টগ্রামের বাইরে, হবিগঞ্জ জেলার মাধবপুর-চুনারুঘাট আসনে আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী ৭৮ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। সামাজিক মাধ্যমে প্রথমে বিজয়ী হিসেবে তাঁকে প্রচার করা হলেও, নির্বাচন কমিশনের ফলাফলে বিএনপির সৈয়দ মোহাম্মদ ফয়সালকে বিজয়ী ঘোষণা করা হয়।বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ বলেন,“চট্টগ্রামের…

Read More

ডেস্ক রিপোর্ট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশের ১৩তম (ত্রয়োদশ) জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর বেসরকারি ও নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে।নির্বাচনে মোট ভোটগ্রহণের হার ছিল প্রায় ৫৯.৪৪ শতাংশ। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে।দলভিত্তিক ফলাফলঘোষিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করে জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও উল্লেখযোগ্য আসনে সাফল্য পেয়েছে।এছাড়া—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) : ৬টি আসনস্বতন্ত্র প্রার্থী :…

Read More

শ্রীমঙ্গলে প্রতিনিধি: মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, আজ পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।এসময় তিনি শ্রীমঙ্গল-কে পোস্টারমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেন।তিনি বলেন, নির্বাচনের পর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। একটি সুন্দর, নান্দনিক ও বাসযোগ্য শহর গড়তে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

Read More

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক পিএলসি. ও আর.এস গোল্ড লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়।এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘নীরা’র গ্রাহকরা আর.এস গোল্ড লিমিটেডের কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লাইয়াবিলিটি…

Read More

বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বন্দরটি পুনরায় সচল হয়।বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় টানা তিন দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে তিন শতাধিক ট্রাক পণ্য আমদানি হয় এবং বাংলাদেশ থেকে শতাধিক ট্রাক পণ্য ভারতে রপ্তানি করা হয়।বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন…

Read More