Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
আমার সিলেট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশের বিভিন্ন এলাকায় নবনির্বাচিত এমপিদের ঘিরে আচমকাই বদলে গেছে এক শ্রেণির মানুষের আচরণ। নির্বাচনের আগে যারা ছিলেন দূরে, নিষ্ক্রিয় কিংবা নীরব—তাদের অনেকেই এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশে ভিড় করছেন যেন হঠাৎ পাওয়া এক ‘সুযোগ’ হিসেবে। পাশে গিয়ে ছবি তোলার হিড়িকও চোখে পড়ছে।সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে দেখা যাচ্ছে কৃত্রিম প্রশংসা, অভিনন্দন বার্তা ও ঘনিষ্ঠতার প্রদর্শনী। রাজনৈতিক অঙ্গনে যাদের ‘স্বার্থসন্ধানী’ বলা হয়, সেই চেনা গোষ্ঠীই আবার নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।অন্যদিকে, নির্বাচনের সময় মাঠপর্যায়ে যারা প্রকৃত শ্রম দিয়েছেন, ভোটারদের দ্বারে দ্বারে গেছেন, সমর্থন আদায়ে ঘাম ঝরিয়েছেন—তাদের অনেকেই এখন আড়ালে চলে যাচ্ছেন। কারণ নির্বাচনের পরপরই স্বার্থান্বেষী একটি মহল…
ছাতক–সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি মোট ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে নিরঙ্কুশ ব্যবধানে বিজয়ের মুকুট অর্জন করেছেন।এ নির্বাচনে মোট ভোটারের ৫০.০১ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, যিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির পেয়েছেন ২ হাজার ২৭৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. আজিজুল হক পেয়েছেন ৪৩৩ ভোট।গণভোটেও উল্লেখযোগ্য…
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের তুলারামপুর গ্রামের বিল থেকে শরিফুল ইসলামের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরিফুল যশোর সদরের জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।স্থানীয় সাহেব মোল্যা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর আজ দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন। শরিফুলের মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডিকার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার…
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।মোট ১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন।উল্লেখ্য, এসব ফলাফল বেসরকারিভাবে প্রাপ্ত। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল চূড়ান্ত বলে গণ্য হবে না।
নিজস্ব প্রতিনিধি, আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন। সিলেট-৫ আসনের সর্বশেষ ফলাফল এখনো পাওয়া যায়নি।আমার সিলেট টুয়েন্টিফোর ডটকমের বিভিন্ন প্রতিনিধিদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিভাগের অধিকাংশ আসনেই ধানের শীষের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন।বেসরকারিভাবে এগিয়ে থাকা প্রার্থীরা হলেন—সিলেট জেলা:সিলেট-১: খন্দকার মুক্তাদিরসিলেট-২: তাহসিনা রুশদি লুনাসিলেট-৩: এম এ মালেকসিলেট-৪: আরিফুল হক চৌধুরীসিলেট-৬: এমরান আহমদ চৌধুরীসুনামগঞ্জ জেলা:সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুলসুনামগঞ্জ-২: নাসির উদ্দীন চৌধুরীসুনামগঞ্জ-৩: কয়সর আহমেদসুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম নুরুলসুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলনমৌলভীবাজার জেলা:মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমদ মিঠুমৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকুমৌলভীবাজার-৩: এম নাসের রহমানমৌলভীবাজার-৪: হাজী মুজিবুর রহমানহবিগঞ্জ জেলা:হবিগঞ্জ-১: ড. রেজা…
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের বড়লেখা উপজেলায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্যের ভোট দেওয়ার চেষ্টা করতে গিয়ে ওমর ফারুক (২৮) নামে এক যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরসভার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের দিকে ওমর ফারুক ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্য একজনের ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য ও পোলিং কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি ধরা পড়লে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের কাছে হস্তান্তর করা হয়। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে…
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা পৃথক সংবাদ সম্মেলন করেছেন। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেও সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) জুড়ী উপজেলায় আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু নিজ নিজ অবস্থান তুলে ধরেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এ ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক ও আব্দুল্লাহ এবং এনসিপির এক নেতাসহ অন্তত…
পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবি সূত্র জানায়, সাধারণ ডায়েরি নং–৭৩ (তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬) এর আলোকে পুলিশ সুপার আনোয়ার জাহিদ-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস দল ঈশ্বরদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।প্রথম অভিযান১০ ফেব্রুয়ারি সকালে ঈশ্বরদী থানাধীন পাকশী মেরিনপাড়া এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতাধীন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন টিনের তৈরি একটি স্টোররুমে অভিযান চালিয়ে মো. শাহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চম্পারাই চা বাগান ফ্যাক্টরির সামনে থেকে রতন শুভকর (৩০) নামে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা বাগানের ১নং সেকশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রতন শুভকর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা বাগানের শুকটা শুভকরের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রতন শুভকরের লাশ সকালে ফ্যাক্টরির সামনের অংশে পড়ে থাকতে দেখা যায়। লাশের হাত পেছনে বাঁধা ও মুখে বাঁধা অবস্থায় ছিল এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গিয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।এ ঘটনায় চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য…
শ্রীমঙ্গল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলায় মোট ৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, কয়েকটি কেন্দ্র গুরুত্বপূর্ণ হলেও সার্বিকভাবে ঝুঁকির সম্ভাবনা কম। ভোটার উপস্থিতি পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করবেন। মৌলভীবাজারের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ নির্জন কুমার মিত্রসহ সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী কার্যক্রম তদারকি করবেন।নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শ্রীমঙ্গলে ২৩০ জন পুলিশ সদস্য, ৮০ বিজিবি সদস্য, ২ প্লাটুন আনসার এবং ৭০ গ্রাম পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া র্যাব ও সেনাবাহিনীর…