Author: amarsylhet

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকার চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে এয়ারগান থাকার তথ্য পায়। খবর পেয়ে র‍্যাবের দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঝোপের মধ্যে থাকা দুটি…

Read More

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ডিপ্লোমেসি চাকমার সাথে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেই সভাতেই ইউএনওর কণ্ঠে বেজেছে স্বচ্ছতা, সততা ও দায়বদ্ধ প্রশাসনের অঙ্গীকার—যেখানে তিনি সাংবাদিকদের দেখেছেন সহযোগী হিসেবে, আবার প্রয়োজন হলে তীব্র সমালোচকের ভূমিকায়ও। গত রোববার সন্ধ‌্যায় ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ইউএনও মিজ ডিপ্লোমেসি চাকমা বলেন, “ছাতকের দৈ‌নিক কমরত সকল সাংবাদিক হ‌চ্ছে আমার বন্ধু। প্রশাসনের ভালো কাজের প্রশংসা করবেন, আর কোথাও দুর্নীতি বা অনিয়ম দেখলে নির্ভয়ে তা প্রকাশ করবেন—এটাই আপনাদের অধিকার এবং কর্তব্য। আমি চাই না কোনো ব্যক্তি…

Read More

ছাতক, সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানী বলেছেন— “বৈষম্য ও দুর্নীতির শৃঙ্খল ভেঙে ন্যায়ের আলোয় উদ্ভাসিত এক নতুন ছাতক–দোয়ারাবাজার গড়ে তুলতে চাই।”রোববার সন্ধ্যায় ছাতক উপজেলা জামায়াত কার্যালয়ে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভা উন্নয়ন–রাজনীতি–জনগণের অধিকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সালাম মাদানী বলেন, “চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন আজ বিপর্যস্ত। যদি জনগণ আমাদের সুযোগ দেয়, তাহলে লুটতরাজের রাজনীতি বন্ধ…

Read More

আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালীন সময়ে মাদক কারবারি সুজন দাস (৩৫) নামের একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। তার বাবার নাম মৃত শৈলেন চন্দ্র দাস,সাং ভীমসি, ভুনবীর, থানা শ্রীমঙ্গল,জেলা মৌলভীবাজার। এ সময় ধৃত মাদক কারবারির নিকট থেকে ৫০ (পঞ্চাশ) বোতল মদ, (৫০ লিটার) উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ২৫,০০০/ টাকা। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান-আসামীকে ৫ই জানুয়ারি যথাযথ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

Read More

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ইস্ট কোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজীল চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) বড়লেখা পৌরসভার হলরুমে উপজেলার প্রায় এক হাজার শীতবস্ত্র অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপের কর্নেল লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং প্রাইম ব্যাংক বড়লেখা শাখার এক্সিকিউটিভ অফিসার (ইও) নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক নাঈমা নাদিয়া, প্রাইম ব্যাংকের রিজিওনাল হেড (এসভিপি) হুমায়ন কবির, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ এবং প্রাইম ব্যাংক…

Read More

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে মেয়ে হত্যা হত্যা করা হয়েছে বলে দাবি করে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভোক্তভোগী বাবা। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজারে সংবাদ সম্মেলন করেন জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদ।জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদের মেয়ে পাশ্ববর্তী গ্রাম উত্তর বড়ডহর এলাকার কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার চার বছর বয়সী একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। হৃদয়বিদারক এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্বামীর বাড়ীতে মা ছেলের আত্নহত্যর ঘটনার পর মরিয়ম আক্তারের বাবা যৌতুক ও নির্যাতনের…

Read More

সালেহ আহমদ (স’লিপক): প্রযুক্তি মমতায় কল্যাণ সমতায় আস্তা আজ সমাজসেবায় প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মযাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় শেখঘাট সমাজসেবা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য রালী বের করা। পরে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসেন সিনহা। জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু,…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: ৪ জানুয়ারি মঙ্গলবার জৈন্তা স্টুডেন্ট ইউনিফাইড সোসাইটি আয়োজনে জৈন্তাপুর উপজেলা সদর ও বেঁদে পল্লীতে শীত বস্ত্র বিতরণ করেন জৈন্তা স্টুডেন্ট পরিবার।প্রধান অতিথি হিসাবে শীত বস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ২৩২ সিলেট-৪ (জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী তথ্য প্রযুক্তিবিদ রাশেল-উল আলম । এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারেকুর রহমান ইলিয়াস, সিনিয়র সহ সভাপতি জামিল বিন মোজাফফর, অর্থ সম্পাদক রাইহান পারভেজ, আসাদ আহমদ, মিনহাজ আহমদ, মাহবুব আহমদ, কামিল আহমদ, রাহাত, নাঈম, সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের অর্থায়নে ও এসএসসি ১৯৯৬ ব্যাচ, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় ২০২৫ সালের ৫ম শ্রেণীর ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (৩রা জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার দরবস্তে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণেসংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের সদস্য মোঃ আয়াত উল্লাহ্ র সভাপতিত্বে ও সুরঞ্জিত দেব চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা প্রাইমারি এডুকেশন…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে পর্যটকবাহী বাস তল্লাসী করে বিপুল সংখ্যাক চোরাচালানের কম্বল ও প্রসাধনী আটক করেছে পুলিশ।২ জানুয়ারী শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মযেল থানার সম্মুখে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে চেক পোষ্ট বসিয়ে পর্যটকবাগী তায়েফ পরিবহনের ১টি বাস গাড়ী তল্লাসী পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানের ৭০টি কম্বল, ৪শত পিস পন্ডস ফেসওয়াস, ১শত পিস সীসা তৈল আটক করা হয়। অভিযান পরিচালনা কালে বাসগাড়ী থামানোর সাথে সাথে পর্যটক বেশি চোরাকারবারী দলের সদস্য কৌশলে পালিয়ে যায়।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,…

Read More