Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
আনোয়ার হোসেন রনি: বাংলাদেশের সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, মানবিক গল্প ও প্রান্তিক মানুষের স্বপ্নকে যারা চোখে দেখা দৃশ্য থেকে জীবনের গল্পে রূপ দেন, তাঁরাই হয়ে ওঠেন সময়ের রচয়িতা। বহুমাত্রিক প্রতিভা, নীরব গভীরতা এবং অন্তর্দীপ্ত সৃষ্টিশীলতার অনন্য সংমিশ্রণ—শাকুর মজিদ ঠিক এমনই এক স্রষ্টা। ২২ নভেম্বর আজ তাঁর জন্মদিন। কিন্তু এই দিনটি শুধু একজন মানুষের জন্মদিন নয়; এটি যেন বাংলা ভাষা, বাংলা লোকসংস্কৃতি এবং ভাটির মাটির ভাষাকে নতুন করে আবিষ্কারের এক উৎসব। শাকুর মজিদ—নামটি উচ্চারণ করলেই উঠে আসে এক বহুবর্ণিল জগতের ছবি। কখনো তিনি স্থপতি, পরম যত্নে আঁকছেন রেখা ও স্থান বিন্যাসের নীলনকশা; কখনো তিনি ক্যামেরার উজ্জ্বল চোখ, যিনি দৃশ্যকে ধরে রাখেন সময়ের সিন্দুকে; কখনো…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল,মৌলভীবাজার:’হাওরে বাঁচাতে বিকল্প ভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের দাবিতে মৌলভীবাজারে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার কাউয়াদীঘি হাওর, হাইল হাওর ও আথানগিরি পূবের হাওরে অপরিকল্পিত সোলার প্যানেল প্রকল্প স্থাপন উদ্যোগ বন্ধ এবং হাওর-প্রতিবেশ রক্ষার দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক কনফারেন্স হলে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। শনিবার (২২ নভেম্বর) ‘হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার’-এর আয়োজনে গোল টেবিল বৈঠকের প্রতিপাদ্য ছিল- “মাছে-ভাতে বাঙালি, তাই মাছ-ভাতের চাহিদা পুরণ ও কৃষিপ্রাণবৈচিত্র্য রক্ষার সংগ্রামে সামিল হোন”। হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজারের আহ্বায়ক আসম সালেহ সোহেলের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য নাট্যশিল্পী শাহীন ইকবালের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব…
আমার সিলেট রিপোর্ট: হেযবুত তওহীদের উদ্যোগে মৌলভীবাজারে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ) সকালে শহরের ভানুগাছ রোডস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে জেলার সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। হেযবুত তওহীদের মৌলভীবাজার জেলা সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহিদ সুনামগঞ্জ জেলা সভাপতি মো: জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহমিদা সুলতানা লিপি। মূল প্রবন্ধে মো: জাকির হোসেন তওহীদ বা আল্লাহর সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, এই ব্যবস্থায় রাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা ও সামাজিক সুরক্ষার…
আমার সিলেট রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় ছাত্রসহ আহত হয়েছেন দুই শতাধিক। নিহতদের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন এবং নরসিংদীতে দুই জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, এর সাথে অর্থনৈতিক কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আজ ২১ নভেম্বর শুক্রবার সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল রাজধানী ঢাকার নিকটবর্তী নরসিংদী জেলার মাধবদী এলাকায়। আবহাওয়াবিদরা বলছেন, রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ছিল। এর আগে সিলেট, নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।…
বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে ফেরার পথে শফিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক করেছে বিজিবি। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে। আটককৃত শফিউল ঢাকার লালবাগের সিরাজুল ইসলাম এর ছেলে। তার পাসপোর্ট নং বি-০০৭৪৫৬৬৩। বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে মার্কিন ডলার ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।…
ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় আমার সিলেট, বরিশাল,২০ নভেম্বর ২০২৫: বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণউন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন, করণীয় সম্পর্কে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী এবং বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুল্লাহ-আল-মাসুদ, সহকারী জেলা তথ্য কর্মকর্তা, পিরোজপুর। কর্মশালায় পিরোজপুর জেলার ৩০জন গণমাধ্যম পেশাজীবী অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে তাঁরা ডিজিটাল উন্নয়ন এবং প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে জাতীয় দৈনিক, টিভি,…
আনোয়ার হোসেন রনি:দেশের এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর পদে থাকা সাবেক পুলিশপ্রধান মামুন। দীর্ঘ কর্মজীবনে তিনি ক্ষমতা, প্রভাব, নির্দেশ–সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলেন। তাঁর একটি ফাইলে বদলে যেত মানুষের ভাগ্য, তাঁর নির্দেশেই নড়ে চড়ে বসত পুরো প্রশাসন। সেই মানুষটিকেই আজ দেখা গেল আদালতের কাঠগড়ায়—নিঃশব্দ, নিস্তব্ধ, মাথা ঝুঁকিয়ে এক হাতে তসবিহ ধরে জপতে। রায়ের দিন ট্রাইব্যুনালের চত্বরে যখন বিচারক এজলাসে প্রবেশ করলেন, বাতাসে ছড়িয়ে পড়ল চাপা উত্তেজনা। উপস্থিত জনতা, আইনজীবী, সংবাদকর্মী—সবাই তাকিয়ে থাকলেন কাঠগড়ার দিকে। সেখানে দাঁড়িয়ে আছেন মামুন। আর পাঁচজন আসামির মতো নয়—বরং এমন এক ব্যক্তি, যিনি কখনো ভাবতেও পারেননি।আইনিভাবে নিজেকে রক্ষা করতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রভাবশালী ক্ষমতার মানুষ থেকে রাজসাক্ষীমামুনের বিরুদ্ধে ওঠা…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের Andy উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে ইউনিয়নের দুই গ্রামের মাঝামাঝি একটি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। হঠাৎ ঘটে যাওয়া এই সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীর সঙ্গে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাই আহমেদের কথা–কাটাকাটি থেকেই মূল ঘটনার সূচনা। এক পর্যায়ে কথার তীব্রতা বাড়লে উভয় পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। মুহূর্তেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের মানুষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়ে এবং সংঘর্ষে…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি, আমারসিলেট, ১৮, ডিসেম্বর: সিলেটের জৈন্তাপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা সহ বিভিন্ন রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।১৮ নভেম্বর মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা’র সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরুল ইসলাম খানের সঞ্চালনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল উপ-সহকারী কৃষি অফিসার, বিভিন্ন ইউনিয়ন হতে আগত উপকারভোগী কৃষকবৃন্ধরা।সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হয়। সরকারের এই সহায়তা যাতে…
আমারসিলেট,১৮ নভেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. ডিজিটাল ন্যানো ঋণ প্রদানে রিফাইন্যান্স সুবিধা গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটিচুক্তি স্বাক্ষর করেছে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ সমাজের প্রান্তিক, অনগ্রসর এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে সহজলভ্য, সাশ্রয়ী ও সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে। এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। রিফাইন্যান্স স্কিমের আওতায় প্রাইম ব্যাংক নির্ধারিত সর্বনিম্ন হারে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় উপযুক্ত গ্রাহকদের ন্যানো ঋণ প্রদান করতে পারবে, যা দেশের সর্বস্তরের মানুষের জন্য ক্ষুদ্রঋণকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা; নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী; হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী। প্রাইম ব্যাংক ইতোমধ্যেই প্রাইমঅগ্রিম এর মাধ্যমে খুচরা গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা প্রদান করে আসছে।প্রাইমঅগ্রিমের মাধ্যমে গ্রাহকরা তাদের মাসিক বেতনের একটি অংশ তাৎক্ষণিক অনুমোদনের ভিত্তিতে স্বল্পমেয়াদী ঋণ হিসেবে গ্রহণ করতে পারেন, যা সম্পূর্ণ ডিজিটাল ও ঝামেলাহীনভাবে বিতরণ করা হয়।