Author: amarsylhet

নড়াইল প্রতিনিধি: দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।সোমবার বিকেলে শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কাজের উদ্বোধন করেন।পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে প্রায় ২ দশমিক ৪০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে সরকার কাজ করছে। খাল খননের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।তিনি আরও…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার (শ্রীমঙ্গল) – শ্রীমঙ্গল থানার পুলিশের একটি বিশেষ অভিযানে ২৪৬ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১১,১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মান্নান শেখকে আটক করা হয়েছে। বিষয়টি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ জহিরুল ইসলাম মুন্না সিলেটকে নিশ্চিত করেছেন।থানা পুলিশের তথ্য অনুযায়ী, সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর রহমানের নেতৃত্বে ১৪ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল ধানাধীন ৪ নং সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক সাকিন এলাকায় অভিযান চালানো হয়। মাদক বিক্রির সময় মান্নান শেখকে আটক করে তার নিকট থেকে ২৪৬ পিচ ইয়াবা এবং ১১,১৫০ টাকা নগদ জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৩,৮০০ টাকা।আসামীর…

Read More

“আজকের ইফতারে ওই মসজিদের ভারপ্রাপ্ত সেক্রেটারি থাকার কথা ছিল কিন্তু এর আগেই তিনি ইন্তেকাল করেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব’র উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ডলুছড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।পবিত্র রমজানের তাৎপর্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে শ্রীমঙ্গলের এই প্রত্যন্ত এলাকার ডলুছড়া জামে মসজিদ প্রাঙ্গণে ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক রোজাদার মুসল্লিরা একত্রিত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সবাই একসাথে ইফতার করেন।ইফতার মাহফিলে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী এবং ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মজিদ…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন। তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে।এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ…

Read More

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জলিল চকলেট, ৭১’এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার,…

Read More

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে পাঁচটি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অংশ নেয়। অভিযানে শহরের পানসি রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্ট, রোদ মিষ্টান্ন ভাণ্ডার ও রিজিক রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ট্রলি দুর্ঘটনায় ইরান শেখ (২১) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ইরান শেখ তার চালিত ট্রলি নিয়ে জোকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ইরান। স্থানীয়রা তাকে উদ্ধারের আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বড়গাং ও সারী নদীর পাড় এবং ফসলি জমি কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (১১ মার্চ) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বড়গাং নদীর জাঙ্গালঘাট, রুপচেং গরুরঘাট ও সারী-২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানে নদীর পাড় ও ফসলি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে ৭ জনকে বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা…

Read More

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক কর্মজীবী নারীকে অপহরণের চেষ্টার অভিযোগের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ অপরাধচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন—কুলাউড়া উপজেলার শ্রীপুর এলাকার মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার মো. কাওছার আহমদ (৩৪) ও গুলবাগ এলাকার জসিম মিয়া (৩৬)।পুলিশ জানায়, গত ৮ মার্চ ভোরে কমলগঞ্জের বটতলা বাজারে শ্রীমঙ্গল যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ফাতেমা পারভেজ নিশি (২৯)। এ সময় একটি সাদা প্রাইভেটকার থেকে তাকে গাড়িতে উঠতে বলা হয়। তিনি রাজি না হলে গাড়িটি তাকে অনুসরণ করে এবং এক পর্যায়ে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করা…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিৎ বাগচি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিজয় (১৭) নামে তার এক সঙ্গী গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লোহাগড়া–লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জিৎ বাগচি লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিভাষ বাগচির ছেলে। আহত বিজয়ও একই এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জিৎ ও বিজয় মোটরসাইকেলে করে কল্যাণপুর থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথে তেতুলবাড়িয়া মান্দারতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে জিৎ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।আহত বিজয়কে স্থানীয়রা উদ্ধার করে…

Read More