Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
আন্তর্জাতিক ডেস্ক :: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ইরান, ইসরায়েলসহ উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থানরত শ্রমিক ও পেশাজীবীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী কাজ করছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েত-এ। যদিও এসব দেশে এখনো স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে, তবুও আঞ্চলিক অস্থিরতার কারণে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রবাসীদের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং গুজব থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট…
ডেস্ক নিউজ: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে এক গভীর সংকটের মুখে পড়েছে, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিলিত হামলার পর ইরানের পক্ষ থেকে প্রতিদান ও পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি দেখা যাচ্ছে।২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে Operation Lion’s Roar নামে পরিচিত একটি মিলিত সামরিক অভিযানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানের উপর ব্যাপক হামলা চালায়। এতে তেহরানসহ দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়। হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ও প্রতিরক্ষা কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা এবং দেশটির সম্ভাব্য পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ঠেকানো হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই হামলার প্রেক্ষিতে “অত্যন্ত বিধ্বংসী প্রতিক্রিয়া” দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেছেন এবং আগামী…
শ্রীমঙ্গল প্রতিনিধি: “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” — এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শ্রীমঙ্গল সচেতন নাগরিক ব্যানারে আয়োজিত এ মানববন্ধন আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো এবং এরহয়, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।আয়োজকরা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধনে সর্বস্তরের জনগণের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।ঐ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টা ১৫ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের বারাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এএসআই আতিকুর রহমান ও এএসআই সোহেল রানা সড়কে ছিটকে পড়েন।গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আহত এএসআই সোহেল রানা চিকিৎসাধীন রয়েছেন।নিহত…
প্রবাস ডেস্ক,আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম (amarsylhet24.com): পবিত্র রমাদান উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ রমাদান (২৩ ফেব্রুয়ারি) সোমবার এ মাহফিলের আয়োজন করা হয়।ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনসার মিয়ার সঞ্চালনায় জালালীয়া মসজিদ, কার্ডিফে আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ মোহাম্মদ আনোয়ার, অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা আব্দুল মুক্তাদির এবং মেম্বারশিপ সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলী।এ সময় আরও উপস্থিত ছিলেন কার্ডিফ ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট জিলু মিয়া, সেক্রেটারি…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম (amarsylhet24.com)মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রুপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এর কারণে জলাবদ্ধতা, মশাবাহিত রোগের বিস্তার এবং পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে।তিনি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান…
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি,আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম (amarsylhet24.com):মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসায় নির্বাচনের পূর্বে হামলার অভিযোগে জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান চুনু বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, তাঁর ভাই আতিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর অ্যাডভোকেট মো.…
নিজস্ব প্রতিবেদক | আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম (amarsylhet24.com): মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উত্তেজনার মধ্যে বিষ্ণু প্রসাদ ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০১ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার সংলগ্ন ইউনুছ টিলা এলাকায় ঘটে।এলাকাবাসীর দাবি, ভারতের সীমান্তবর্তী হাংগেরিয়া ক্যাম্পের দিক থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হর্ণি ময়না গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৬) গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে চোরাকারবারের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেছেন, তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।আহত বিল্লাল হোসেন বর্তমানে…
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের একটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে “বালতিভর্তি কনডম” পাওয়ার অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও, ঘটনার প্রকৃত সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে—প্রাথমিকভাবে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল রয়েছে এবং বিষয়টি অতিরঞ্জিত হতে পারে।কলেজ প্রশাসন জানিয়েছে, একটি নির্দিষ্ট কক্ষের বাথরুম সংলগ্ন স্থানে কিছু ব্যবহৃত ও অব্যবহৃত যৌন সুরক্ষাসামগ্রী পাওয়া যায় বলে দাবি ওঠে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে “বালতিভর্তি বিপুল পরিমাণ” উপকরণ পাওয়া গেছে বলে প্রচার করা হচ্ছে, সে বিষয়ে এখনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।ঘটনার পর শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ প্রদর্শন করলে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। পরিস্থিতি শান্ত রাখতে হোস্টেল সুপার ও সংশ্লিষ্ট বিভাগের…