Author: amarsylhet

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়বা বিওপি’র সীমান্ত এলাকা থেকে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে বিজিবি।খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান এর নেতৃত্বে কায়বা বিওপি’র টহল দল সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামস্থ দাদখালী নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয় বিজিবি। এসময় ভারত হতে ইছামতি নদী পার হয়ে কায়বা অভিমুখে এক জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী…

Read More

গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার জুড়ী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: গণতন্ত্র, উন্নয়ন এবং নিরাপদ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে মৌলভীবাজার–১ (জুড়ী–বড়লেখা) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।ইশতেহারে বর্তমান সময়কে একটি সম্ভাবনাময় অধ্যায় হিসেবে উল্লেখ করে বড়লেখা ও জুড়ী উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি নিরাপদ, মানবিক, ন্যায়ভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বড়লেখা–জুড়ী গড়ার লক্ষ্য তুলে ধরা হয়।ঘোষিত ইশতেহারে গ্রাম থেকে শহর পর্যন্ত টেকসই সড়ক…

Read More

জুড়ী, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সেনাবাহিনীর নাম ব্যবহার করে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ব্যবসায়ী মো. সালমান হোসেন বাদী হয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন।মামলার এজাহার অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন— বড়লেখা উপজেলার গাজীটেকা আইলাপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ও বড়লেখা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলাম (৪৬), একই এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে বড়লেখা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হানিফ জাকারিয়া (৩২) এবং গাজীটেকা গ্রামের মোস্তফা উদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক…

Read More

ছাতক–দোয়ারাবাজারকে আধুনিক ‘মিনি টাউন’ গড়ার প্রতিশ্রুতি,উন্নয়ন–কর্মসংস্থান–নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার! ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ক‌লিম উদ্দিন আহমদ মিলন বলেছেন— “আপনার একটি মূল্যবান ভোটই বদলে দিতে পারে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভবিষ্যতের নতুন বাংলাদেশ। তিনি বলেন, জনগণের স্বপ্ন, উন্নয়ন ও নিরাপত্তাকে সামনে রেখে তিনি বিজয়ী হলে ছাতক–দোয়ারাবাজারের দুই উপজেলাকে পরিকল্পিতভাবে একটি আধুনিক মডেল ‘মিনি টাউনে’ রূপান্তর করা হবে। শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ সমাজ ব্যবস্থা হবে তাঁর কাজের প্রধান অঙ্গীকার। ঐতিহাসিক নেতৃত্বের ধারাবাহিকতার উল্লেখসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ক‌লিম উদ্দিন মিলন দেশের গুরুত্বপূর্ণ তিনটি ঐতিহাসিক বাঁকবদলের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন—একাত্তরে…

Read More

রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি–জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।শনিবার (৭ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার ইরাদেবী মিলনায়তনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ যখন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে, ঠিক তখনই পরাজিত শক্তিগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা বিভ্রান্তি ছড়িয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে। তবে অতীতের মতো এবারও সিলেটের সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে সকল…

Read More

সালেহ আহমদ (স’লিপক): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ফলে এই আসনে নির্বাচন এখন পরিণত হয়েছে ধান, ঘোড়া ও চেয়ার প্রতীকের মধ্যে এক ত্রিমুখী প্রতিযোগিতায়।বর্তমানে এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অধ্যক্ষ মুফতি বদরুর রেজা সেলিম (চেয়ার)।ড. রেজা কিবরিয়া ব্যক্তিগত ও পারিবারিক ইমেজের কারণে শক্ত অবস্থানে থাকলেও দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার উপস্থিতি তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে শেখ সুজাত মিয়া দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও শক্তিশালী ভোটব্যাংকের…

Read More

এম এম সামছুল ইসলাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা গোলামির রাজনীতি চাই না, আজাদীর রাজনীতি রাজনীতি চাই। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণকে সম্পৃক্ত করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি।”শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র হাই স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।ডা. শফিকুর রহমান বলেন, “১১ দলীয় জোট রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তর করা হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”কুলাউড়ার চা শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, “এই অঞ্চলে বিপুল সংখ্যক…

Read More

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরতে শার্শা ও বেনাপোলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলার নাভারন হক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সীমান্তবর্তী শার্শা ও বেনাপোল এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে সাংবাদিকরা খোলামেলা আলোচনা করেন ও গঠনমূলক পরামর্শ দেন।মতবিনিময় সভায় মাওলানা আজিজুর রহমান বলেন, “সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আমাদের দেশে সাংবাদিকরা অবহেলার শিকার। ফলে তারা অর্থনৈতিক সংকটে ভুগছেন। নানা চাপ ও…

Read More

বিএনপির পক্ষে ফুলতলী–জমিয়ত, ১১ দলীয় জোটে দুই প্রার্থী নিয়ে জামায়াতে টেনশন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার–প্রচারণা। প্রতিদিনই বাড়ছে উত্তাপ, পাল্টে যাচ্ছে ভোটের হিসাব–নিকাশ। বিশেষ করে ১১ দলীয় জোটের দুই প্রার্থী মাঠে নামায় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে উদ্বেগ বাড়ছে। মাঠের পরিস্থিতি বলছে—এ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।পুরো নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে ফুলতলী ও জমিয়ত নেতাকর্মীদের অবস্থান। তারা এবার প্রকাশ্যে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে মাঠে নেমেছেন। হাট–বাজার, মসজিদ–মাদ্রাসা ও ঘরে ঘরে তারা বিএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন।…

Read More

যশোর প্রতিনিধি: প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং ন্যায়বিচার পদদলিত হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে, যেখানে থাকবে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ।পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায়…

Read More