Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে খাল খননের সময় বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার হয়েছে। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গানগর গ্রামের কৃষক সহিদ মিয়া খাল খননের কাজ করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে এলাকায়।বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনের পরামর্শে জাতীয় জরুরি সেবা নম্বর ৩৩৩-এ ফোন করে বিষয়টি জানানো হয়। পরে বাংলাদেশ পুলিশ-এর শ্রীমঙ্গল সার্কেল ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক বস্তুটি…
নড়াইল প্রতিনিধি: নিজের হাতে নিজেই ময়লা-আবর্জনা পরিষ্কার করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।মাসব্যাপী ‘ক্লিন নড়াইল’ কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় নড়াইল সদর হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বাচ্চু নিজ হাতে ঝাড়ু দিয়ে হাসপাতাল প্রাঙ্গণের ময়লার স্তুপ পরিষ্কার করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজল কুমার বকসী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামায়াত নেতা ড. আব্দুস সোবহান, পৌর জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সংসদ সদস্য বলেন, জেলার মানুষের…
নড়াইল প্রতিনিধি: নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রামকৃষ্ণ পরমহংস-এর ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব-২০২৬ নড়াইলে উদযাপিত হয়েছে।রবিবার রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, নড়াইলের আয়োজনে এ উপলক্ষে সংগীতানুষ্ঠান, শ্রী রামকৃষ্ণের জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. নূর-ই-আলম সিদ্দিকী এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, নড়াইল শাখার সভাপতি অ্যান্ড্যা উত্তম কুমার ঘোষ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন-এর অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন-এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ।এ…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় এসে প্রথমেই স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়েছেন। রবিবার দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।পরিদর্শনকালে এমপি হাজী মুজিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য দুধ সরবরাহ করেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে নানা সমস্যা ও অভাব-অভিযোগও শোনেন।হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। চিকিৎসকরা জনবল সংকট, পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতা, অ্যাম্বুলেন্সের অভাব এবং শয্যা সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।এ বিষয়ে এমপি হাজী মুজিব বলেন, স্বাস্থ্যসেবার…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।শনিবার (২১শে ফেব্রুয়ারি) বেলা ১১ টায জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুজয় চৌধুরী, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা…
স্টাফ রিপোর্টার, মোঃ কামাল উদ্দিন ভোটাধিকার ফিরে পেয়ে কেন্দুয়া–আটপাড়ার জনগণ তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করেছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের অঙ্গ-সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের নেত্রকোনা জেলা সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা এখন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক উন্নয়ন।তিনি আরও বলেন, ড. রফিকুল ইসলাম হিলালী-এর দূরদর্শী ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, সরকারের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানোন্নয়নকে তিনি সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, “শিক্ষা ও স্বাস্থ্যসেবা জাতির ভবিষ্যৎ উন্নয়নের মূল স্তম্ভ।”উন্নয়নের অগ্রাধিকারকেন্দুয়া–আটপাড়া…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (রাত আনুমানিক পৌনে ১টা) মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের শেখ বাড়ি মাদ্রাসার ও অদূরে প্রাঙ্গণ কোম্পানির পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি পিকআপ (কিছু সূত্রে ট্রাক উল্লেখ করা হয়েছে) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় সিএনজিটি (মৌলভীবাজার ১২-৫২৭৫) দুমড়ে-মুচড়ে যায়।প্রাথমিকভাবে নিহতদের মধ্যে একজনের নাম আলিনুর বলে জানা গেছে। তিনি সিএনজি চালক ছিলেন এবং তার বাড়ি কালেঙ্গা এলাকায় বলে স্থানীয়রা জানিয়েছেন। অপর নিহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।দুর্ঘটনায় আরও কয়েকজন…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব-এর উদ্যোগে প্রথম প্রহর (একুশে ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টায় শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুনসুর আহমেদ, মোহাম্মদ ধন মিয়া, সাঞ্জীব নন্দী মজুমদার, হারুনুর রশিদ আব্দাল, জয়নাল আবেদীন বাদশা, বুলবুল আহমেদ, তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।নেতৃবৃন্দ ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার গুহ রোড এলাকায় তালাবদ্ধ একটি ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গ্রিল ও দরজা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী সুদর্শন শীল (৫০), পিতা-মোহন লাল শীল, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক। তিনি লিখিত অভিযোগে জানান, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে স্ত্রী সঞ্চিতা কালোয়ারকে নিয়ে পারিবারিক কাজে কুলাউড়া যান। ২০ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের পেছনের গ্রিল ও দরজা ভাঙা এবং আলমারি ও ওয়ারড্রব তছনছ অবস্থায় রয়েছে।অভিযোগ অনুযায়ী, চোরেরা বাসার পেছনের দিক দিয়ে…
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬নং একাটুনা ইউনিয়ন (সিপিএইউ সিক্স) কর্তৃক আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সিজন ৮ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দুই দল ইউএল নাইট রাইডার্স ও এসএস সুপার কিংস। শুরুতে টসে হেরে নাইট রাইডার্স দল নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় দলের পক্ষে আহনাফ বকশি একাই লড়াই করে অর্ধশত রান সংগ্রহ করেন পরবর্তীতে এসএস সুপার কিংস ব্যাটিং এ নেমে নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হিমশিম খাচ্ছিলেন…