Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
সালেহ আহমদ (স’লিপক): মঈন মুরসালিন—সমকালীন বাংলা সাহিত্যের এক প্রতিশ্রুতিশীল নাম। কবিতা, শিশুসাহিত্য ও প্রকাশনা—এই তিন ভিন্ন ক্ষেত্রে তিনি সমান দক্ষতায় সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন। ১৯৮৪ সালের ১০ জানুয়ারি ঢাকার মগবাজারে জন্মগ্রহণকারী এই কবি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন মননশীল ও গভীর জীবনবোধসম্পন্ন সাহিত্যিক হিসেবে। তাঁর লেখনীতে সমাজ, সময় ও মানুষের নানা অনুষঙ্গ সংবেদনশীলভাবে উঠে আসে। একই সঙ্গে তিনি একজন সফল শিশুসাহিত্যিক, যিনি শিশুদের জন্য নির্মাণ করেছেন কল্পনাময় ও আনন্দঘন এক জগৎ। বহুমাত্রিক সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি সমৃদ্ধ করে চলেছেন বাংলা সাহিত্যকে।মঈন মুরসালিনের সাহিত্যিক পরিচয়ের প্রধান ভিত্তি তাঁর কবিতা। তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো সরলতা ও গভীরতার চমৎকার সমন্বয়। সাধারণ বিষয়কেও তিনি…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে ভারতীয় কম্বল, চকলেট, মেহেদী ও প্রসাধনী সামগ্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে সিলেট–তামাবিল মহাসড়কের মাস্তিংহাটি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭৩৭০) তল্লাশি করে নরসিংদী জেলার মনোহদি থানার মনোহদি গ্রামের বাসিন্দা মো. কাজল মিয়ার ছেলে আল-আমিন (৩৩) কে আটক করা হয়। তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।অপরদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর থানার সামনে…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের টাস্কফোর্স অভিযানে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকার রাংপানি নদীর বালু মহালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ হাজার ২৯ ঘনফুট বালু জব্দ করা…
সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি. নং এস–১২০৬৮) শ্রীমঙ্গল উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মো. নজরুল ইসলামকে সভাপতি এবং তপন কুমার বৈদ্যকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।গত ১০ জানুয়ারি দুপুর ১২টায় শ্রীমঙ্গলের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি রহিমা বেগম।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি মো. এনামুল কবীর, সহসভাপতি মো. আজিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এ টি এম আনিসুর রহমান।কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন করা হয়। এতেসভাপতি — মো. নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক — তপন…
হবিগঞ্জ প্রতিনিধি: পবিত্র কুরআন অবমাননার মামলার পর এবার গৃহবধূ ফাহিমা আক্তার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হয়েছেন আলোচিত টিকটকার ইব্রাহিম মিয়া (৩০) ও তার স্ত্রী মোছা. মুক্তা আক্তার (২৫)।মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে টিকটক ভিডিও তৈরির সময় কুরআনের সুরা ফাতেহা অবমাননার অভিযোগে ইব্রাহিম–মুক্তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং হাইকোর্ট তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।এরই মধ্যে তাদের বিরুদ্ধে আরও ভয়াবহ অভিযোগ সামনে আসে। চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের গৃহবধূ ফাহিমা আক্তার হত্যা মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।নিহতের পিতা মো. নুরুল হকের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, গত ৫ জানুয়ারি বিকেলে ফাহিমাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে…
ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতক উপজেলায় নাশকতা ও রাজনৈতিক সহিংসতাসহ একাধিক মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–০২’ অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় জন নেতা–সমর্থককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।গত শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, “গ্রেপ্তার ছয় জনের মধ্যে দুজন নাশকতা মামলার আসামি, বাকী চারজন বিভিন্ন মামলার পলাতক ছিলেন। অভিযান চলমান আছে, অপরাধীদের কেউই ছাড় পাবে না।” গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—জুমেন আহমদ ওরফে…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহে কৃতি শিক্ষার্থী–২০২৬ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার-এর আয়োজনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ ও মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমদ এবং গীতা পাঠ করেন অনীল বিশ্বাস।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য…
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: হাজার কোটি টাকার আধুনিক প্রযুক্তির বিশাল কারখানা। কাজ শেষ দেড় বছর আগেই। যন্ত্রপাতি লাগানো আছে, স্থাপনকাজ শেষ, ট্রায়াল রানও চলছে নিয়মিত। অথচ উৎপাদন শুরু হচ্ছে না একদিনের জন্যও। কারণ—গ্যাস নেই, চুনাপাথর নেই। ফলে ধীরে ধীরে জং ধরছে রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের সবচেয়ে পুরোনো এবং ঐতিহ্যবাহী ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের নতুন প্ল্যান্টে। প্রকল্পের ব্যয় ১৪১৭ কোটি, বাস্তব অগ্রগতি ৯০%—তবু থেমে আছে উৎপাদন ২০১৬ সালে ‘ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তর (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্প হাতে নেয় বিসিআইসি। প্রথমে ব্যয় ধরা হয় ৬৬৭ কোটি টাকা। পরে সেটা বেড়ে দাঁড়ায় ৮৯০ কোটি। সর্বশেষ ২০২৫ সালের…
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজ নোটিশটি অভিযুক্ত প্রার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৌলভীবাজার যুগ্ম ও জেলা দায়রা জজ ফারজানা শাকিলা সুমু চৌধুরী আগামী সোমবার বেলা ১১ ঘটিকায় জাপা প্রার্থীকে তার (অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) কার্যালয়ে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আহমেদ রিয়াজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-২৩৫ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে জাতীয় পার্টির…
আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানে সংঘটিত চাঞ্চল্যকর গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। গত ৫ জানুয়ারি বিকেলে মৌলভী চা বাগানের বাংলো টিলার ঢালে গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় জাকির হোসেন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের স্ত্রী আনজিলা বেগম বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (সদর থানার মামলা নং–৬, তারিখ–৬/০১/২০২৬, ধারা–৩০২/৩৪ পেনাল কোড)। ঘটনার পর পরই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল…