Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
সালেহ আহমদ (স’লিপক): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলাল কর্মী-সমর্থকদের নিয়ে মৌলভীবাজার জেলা শহরে গণসংযোগ করেছেন। এ সময় ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান কামালী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে আহমদ বিলালের প্রতি সমর্থন জানান এবং গণসংযোগে তাঁর সঙ্গে নেতৃত্ব দেন। শনিবার (২৪ জানুয়ারী) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড), কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক ও শাহ মোস্তফা রহ. সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা রহ. সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে গিয়ে কর্মসূচি…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এসেছে, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির রাজনীতি শুধুই বিএনপি করে আসছে।”তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। গত শনিবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে বিশাল গণমিছিল বের হয়ে পরে পথসভায় পরিণত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও যুবদলের নেতা জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন…
“ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির সংবাদ সম্মেলন করেছেন।গত শুক্রবার ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, ছাতক–দোয়ারাবাজার দীর্ঘদিন ধরে অবহেলা, বেকারত্ব, নদীভাঙন, শিল্পদূষণ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, গ্রামীণ চিকিৎসাসেবা জোরদার, টেকসই অবকাঠামো উন্নয়ন, নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। কালো টাকা ও পেশিশক্তির বিরুদ্ধে…
সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটে কানাইঘাট থানাধীন ৪ নম্বর সাঁতবাক ইউনিয়নের পশ্চিম জুলাই (পীরনগর) এলাকার ফয়জুল মিয়ার বাড়ির সামনে চৌরাস্তার মোড় থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি মো. ফখর উদ্দিন (৩২), পিতা—বশির উদ্দিন, সাং—জুলাই (কোনাগ্রাম), থানা—কানাইঘাট, জেলা—সিলেট। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আনান প্যাক (বিডি) লিমিটেডের একটি আবাসিক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনের কোনো এক সময় ওই ব্যক্তি মারা যান বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এটি হত্যা, আত্মহত্যা নাকি অস্বাভাবিক মৃত্যু—কোনোটিই নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সংবাদ শ্রীমঙ্গল থানায় পৌঁছালে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য থানার এক কর্মকর্তা ঘটনাস্থলে যান। এ সময় এসআই সাইদুর রহমান, এএসআই আবু তালেবসহ পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিল।শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে মরদেহটি উদ্ধার করে…
মৌলভীবাজার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “নির্বাচনের আগেই দেশের একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে।” তিনি বলেন, জান্নাত-দোজখের মালিক একমাত্র আল্লাহ, সেখানে মানুষের পক্ষ থেকে এমন দাবি শিরকের পর্যায়ে পড়ে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোটাধিকার হরণ ও উন্নয়ন বঞ্চনার অভিযোগ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিসমাবেশে তারেক রহমান অভিযোগ করে বলেন, ২০০৮ সালের পর ক্ষমতায় এসে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। গত ১৫ বছরে ভোটারবিহীন তামাশার নির্বাচন হয়েছে এবং বহু অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরেও…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ধরা পড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য, আটক ১। পুলিশ জানায়, ২২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে সিলেট-তামাবিল মহাসড়কের মাস্থিংহাটি এলাকায় এসআই জাকিরেুল ইসলামের নেতৃত্ব চেকপোষ্ট পরিচালনা করা হয়। এই সময় পর্যটকবাহী হাইয়েজ গাড়ী (ঢাকা-মেট্রো-চ-১৬-৪৮৬৭) তল্লাসী পরিচালনা করে পুলিশ। শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৯৫ প্যাকেট ওরিও বিস্কুট, ৩০বক্স কিটকাট চকলেট, ফরচুন বাশমতি চাউল, ৬৫০পিছ ডেইরি মিল্ক চকলেট, ৫০০ পিছ সাফারী চকলেট জব্দ করা হয়। এই ঘটনায় গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর গ্রামের ছোবহান মোল্লার ছেলে মতিন মোল্লা (৩৮)…
সিলেট প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার রাত ৯টা ২০ মিনিটে তিনি মাজারে পৌঁছান। জিয়ারত শেষে তিনি মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান।এরপর রাত পৌনে ১০টার দিকে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন।সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, দীর্ঘ প্রায় ২০ বছর পর তারেক রহমান সিলেটে এসেছেন। এখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নির্বাচনের আগে সিলেট থেকে জনসভা শুরু করতেন।তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন…
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কৃতি সন্তান ওয়ারিশা রাহমান গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড (জিএসও) ২০২৫-এ স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে। সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)–এর সহ-আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বিশ্বব্যাপী ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ওয়ারিশা রাহমান ১৩–১৬ বছর বয়সী বিভাগে বিজ্ঞান ও ব্রেইন গেমস ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে স্বর্ণপদক এবং ব্রেইন গেমস বিভাগে রৌপ্যপদক অর্জন করে। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইবেজ (Cybage) এর ভাইস প্রেসিডেন্ট ও লোবাল…
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও মিথ্যা মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। সোমবার (প্রযোজ্য তারিখ যোগ করা যাবে) বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিত্তিহীন এ সংবাদ প্রচার করা হলে পরিবার ও ভক্তদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।গুজবের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়, মেয়ে ইশরাত জাহান ইমা এবং জামাতা আরিফুল ইসলাম কলিন্স। তারা দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের দুঃসংবাদ হলে তা আনুষ্ঠানিকভাবে পরিবারের মাধ্যমেই জানানো হবে।ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার…