Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মক্কার বর্তমান ইমামের বক্তব্য প্রচারের আগে সাবেক ইমামের কিতাবে মীলাদুন্নবী ﷺ সম্পর্কে কী লেখা আছে ?

    August 26, 2026

    ঈদে মিলাদুন্নবীতে ﷺ ওমানে রাজকীয় ক্ষমা: গত কয়েক বছরে ১,৫০০-এর বেশি বন্দির মুক্তি

    August 25, 2026

    কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল করতে মতবিনিময় সভা

    August 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সভা ও মতবিনিময়»মৌলভীবাজার জেলায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
    সভা ও মতবিনিময়

    মৌলভীবাজার জেলায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetNovember 22, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট রিপোর্ট: হেযবুত তওহীদের উদ্যোগে মৌলভীবাজারে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ) সকালে শহরের ভানুগাছ রোডস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে জেলার সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

    হেযবুত তওহীদের মৌলভীবাজার জেলা সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহিদ সুনামগঞ্জ জেলা সভাপতি মো: জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহমিদা সুলতানা লিপি।

    মূল প্রবন্ধে মো: জাকির হোসেন তওহীদ বা আল্লাহর সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, এই ব্যবস্থায় রাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলো কীভাবে পরিচালিত হবে।

    মো: জাকির হোসেন বলেন, “একটি রাষ্ট্রের শান্তি ও প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে।”

    বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে বহুবার সংবিধান সংশোধন ও শত শত আইন প্রণয়ন করা হলেও জাতির মৌলিক সংকটগুলোর সমাধান হয়নি। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর মূল কারণ হলো আমাদের বর্তমান ব্যবস্থাটিই ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহর দেওয়া জীবনবিধান অনুসরণ করা।”

    উক্ত প্রতিপাদ্যের উপর আরও আলোচনা করেন হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাড. এম এ মোতালেব,সিলেট বিভাগীয় শিক্ষাবিষয়ক সম্পাদক শফিকুর রহমান, মিনহাজুল আবেদীন, নাসিমা আক্তার সুমি,আবু তাহের ভূইয়া, সিদ্দিক আলী।
    উক্ত প্রতিপাদ্যের মূল বক্তব্য উপস্থাপনের পর থেকে মতামত তুলে ধরেন দৈনিক দেশেরপত্রের প্রতিনিধি ফকরুল ইসলাম , মরিয়ম আক্তার,দেশটিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, শ্রমিক সংগঠনের সহ- সেক্রেটারী মো: তৌহিদ মিয়াসহ উপস্থিত বিভিন্ন মিডিয়া কর্মী বৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মুজিবুর, সেক্রেটারি আজমী

    August 18, 2026

    হাজারো ছাত্র ও পর্যটকের ভোগান্তি: হবিগঞ্জ-সিলেট বাসের শ্রীমঙ্গল স্টপেজ চালুর দাবি

    August 14, 2026

    শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

    August 8, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    People's Favorite

    মক্কার বর্তমান ইমামের বক্তব্য প্রচারের আগে সাবেক ইমামের কিতাবে মীলাদুন্নবী ﷺ সম্পর্কে কী লেখা আছে ?

    By amarsylhetAugust 26, 20260
    দিবস

    ঈদে মিলাদুন্নবীতে ﷺ ওমানে রাজকীয় ক্ষমা: গত কয়েক বছরে ১,৫০০-এর বেশি বন্দির মুক্তি

    By amarsylhetAugust 25, 20260
    মৌলভীবাজার

    কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল করতে মতবিনিময় সভা

    By amarsylhetAugust 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.